মাত্র ৩টি ভোটের ব্যবধানে রুদ্ধশ্বাস জয়! মিজোরামের ভোট-পরিসংখ্যানে বেশ কয়েকটি চমক
উদ্বাস্তু সমস্যা থেকে, কর্মসংস্থান, একাধিক ইস্যুতে মিজোরামে কার্যত কোণঠাসা হয়ে পড়ে কংগ্রসের লাল থানহাওয়ালা সরকার।
উদ্বাস্তু সমস্যা থেকে, কর্মসংস্থান, একাধিক ইস্যুতে মিজোরামে কার্যত কোণঠাসা হয়ে পড়ে কংগ্রসের লাল থানহাওয়ালা সরকার। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মতো বিজেপি-র আঁতুরঘরে থাবা বসালেও কংগ্রেস ধরে রাখতে পারেনি নিজের গড় মিজোরাম। সেখানে মিজো ন্যাশনাল ফ্রন্ট ফের একবার সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। এদিকে, ভোটের পরিসংখ্যানে উঠে এসেছে কিছু চমকপ্রদ তথ্য। ২০১৮ বিধানসভা নির্বাচনে মিজোরামে সবচেয়ে কম ভোটের ব্যবধানে কোন কোন তথ্য প্রকাশ্যে আসে দেখে নেওয়া .যাক।

কংগ্রেসের পিয়ানমাওই আই তুইভাল কেন্দ্র থেকে মাত্র ৩ ভোটের ব্যবধানে হারেন।

- আইএনডি-র লাল রিনপুই ৭২ টি ভোটের ব্যবধানে হারেন।
- কংগ্রেসের চালরোসাঙ্গা রালে হারেন ৭৭টি ভোটের ব্যবধানে।
- এমএনএফ-এর ধেনগিমথাঙ্গা হারেন ১৭৯ ভোটের ব্যবধানে।
- নির্দল আর লালথালুথাঙ্গা হারেন ১৮৪ ভোটের ব্যবধানে।
এর আগে, অর্থাৎ ২০১৩ সালের বিধানসভা নির্বাচনেও হারের ব্যবধানের নিরিখে বেশ কিছু চমক দেখা যায়।

- মিজো ন্যাশনাল ফ্রন্টের এর লাল রিনাওয়ামা ভোটে হারেন ১৪ ভোটে।
- আইএনডি-র শারলোট রাল্টে ৯৪ ভোটে হারেন।
- আইএনডি-র এইচ রোহলুনা হারেন ১৬৭ ভোটে হারেন।
- আইএনডি-র লাল সাওতা ১৭৭টি আসনে হারেন।












Click it and Unblock the Notifications