মিজোরামে সান্ত্বনা পুরস্কার স্বরূপ সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস

পঞ্চমবার মিজোরামে ক্ষমতায় এল কংগ্রেস
কংগ্রেস নেতা ও মুখ্যমন্ত্রী লাল থানহাওলা নবমবার বিধায়র হিসাবে জিতল। আর এই নিয়ে পঞ্চমবার কংগ্রেস সরকারে এল।
সকাল আটটা থেকে শুরু হয়েছিল ভোটগণনা। কড়া নিরাপত্তার মধ্যেই চলছিল ভোটগণনা। উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্যে লড়াই মূলত কংগ্রেসের সঙ্গে মিজো ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের ছিল।
মিজোরাম বিধানসভার আসন সংখ্যা ৪০। এর মধ্যে ২০০৮ সালে ৩২টি আসন পেয়ে মিজোরামে সরকার গঠন করেছিল কংগ্রেস৷ এবারও রাজ্যের ৪০ আসনেই লড়েছে কংগ্রেস। বিজেপি ১৭ আসনে প্রতিদ্বন্দ্বীতায় ছিল।
গতকাল চার রাজ্যের বিধানসভা নির্বাচনের যা ফল তাতে আপাতত মাটি খুঁজে পাচ্ছে না কংগ্রেস। বিজেপি ঝড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই দল। মিজোরামে জয় এখন কংগ্রেসের শ্বান্তনা পুরস্কার।এখনও বেশ কয়েকটি আসনে ফল আসা বাকি আছে।












Click it and Unblock the Notifications