Mizoram Assembly Election 2023: মণিপুর সংকটের প্রভাবেই কি ত্রিমুখী লড়াই মিজোরামে?
মণিপুরে এখনও অশান্তি মুক্ত হতে পারেনি। তারই মাঝে তার প্রতিবেশী রাজ্য মিজোরামে বিধানসভা নির্বাচন। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই কংগ্রেস প্রচারে পারদ চড়িয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২ দিনের প্রচার সেরে এসেছেন সেখানে। কিন্তু বিজেপি এখনও তেমন করে প্রচার শুরু করতে পারেনি।
বিজেপির হয়ে যে তারকা প্রচারকের তালিকা তৈরি করা হয়েছিল তার শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর মিজোরামে প্রচার করতে যাওয়ার কথা ছিল। আইজলে সভা করার কথা ছিল তাঁর। কিন্তু সেই সভা হঠাৎই বাতিল করা হয়েছে।

মোদীর সভা বাতিলের পরেই কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে মণিপুর কাণ্ডের পর আর উত্তরপূর্বের কোনও রাজ্যে আসতে সাহস পাচ্ছেন না মোদী-শাহ। বিজেপি নেতারা এক কথায় উত্তরপূর্বের রাজ্যে মুখ দেখাতে ভয় পাচ্ছেন বলে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতারা।
প্রসঙ্গত উল্লেখ্য মণিপুরে অশান্তির প্রভাব মিজোরামের বিধানসভা ভোটে পড়তে পারে। এতোদিন মিজোরামে দ্বিমুখী লড়াই ছিল কংগ্রেস এবং মিজো ন্যাশনাল ফ্রন্টের মধ্যে। এখন আবার জোরাম পিপিল মুভমেন্ট পার্টিও ভোটের ময়দানে সামিল হয়েছে। ইতিমধ্যেই তারা সবকটি কেন্দ্রেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কংগ্রেস ৪০ টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্যদিকে মিজো ন্যাশনাল ফ্রন্টও ৪০টি কেন্দ্রেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তার মধ্যে ১৫ জন মহিলা প্রার্থী রয়েছেন।
কাজেই এই ত্রিমুখী লড়াইয়ে বিজেপি কতটা সুবিধা করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ মণিপুরে অসান্তির কারণে উত্তর পূর্বের রাজ্যগুলিতে প্রভাব পড়তে শুরু করেেছ। সেকারণে বিজেপির পক্ষে এবার মিজোরামের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই কিন্তু মসৃণ হবে না। যদিও ভোট সমীক্ষা দাবি করেছে মিজোরামে ত্রিশঙ্কু বিধানসভার ফলাফল হবে।












Click it and Unblock the Notifications