Mizoram Assembly Election 2023: মিজোরামে লড়াই এবার চতুর্মুখী! পুরনোদের চ্যালেঞ্জ নতুনদের
Mizoram Assembly Election 2023: উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরাম। গত কয়েক দশক ধরে এই রাজ্যে কংগ্রেস ও মিজো ন্যাশনাল ফ্রন্টের মধ্যে ক্ষমতার হাতবদল হয়েছে। তবে এবারই প্রথম চতুর্মুখী লড়াই এই রাজ্যের নির্বাচনকে আকর্ষণীয় করে তুলেছে।
মিজোরামের রাজধানী আইজল থেকে নিচের দিকে মাত্র ৩০ কিমি দূরত্বে রয়েছে ছোট শহর লেংপুই। সেখানে পৌঁছতেই সময় লেগে যায় একঘন্টা। এই শহর পড়েছে মামিত কেন্দ্রের মধ্যে। যে আঠারো টি কেন্দ্র বহুমুখী লড়াই হচ্ছে, তার মধ্যে অই কেন্দ্রও রয়েছে।

গত কয়েক দশকে মিজোরাম কংগ্রেস ও মিজো ন্যাশনাল ফ্রন্টের মধ্যে ক্ষমতার পালাবদল দেখেছে। কিন্তু এবার অন্যরকমের হতে পারে বলেই বলছেন স্থানীয়রা। উদাহরণ হিসেবে, লেংপুইতে সাধারণ এক মুদির দোকানের মালিকের যোগ্যতা স্নাতক। কিন্তু তিনি চাকরি পাননি।
মিজোরামে যুবকদের মধ্যে বেকারত্বের হার ১১.৯ শতাংশ। যা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারই। এই হার জাতীয় গড়ের ওপরে রয়েছে। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে ওই মুদির দোকানের মালিক বলেছেন, মানুষ পরিবর্তনের কথা ভারতে পারেন। কারণ বর্তমান সরকার কিছুই করেনি। রাজ্যে উন্নয়নের অভাবের অভিযোগ করেছেন তিনি।
ওই যুবক বলেছেন, রাজ্যের শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছেন না। যাঁদের ক্ষমতা রয়েছে, তাঁরা রাজ্যের বাইরে এমন কী বিদেশেও চলে যাচ্ছেন। স্থানীয়দের একটা অংশ বলছেন, কংগ্রেস কিংবা এমএনএফ ভাল করতে পারে। তাদের সুযোগ ৫০-৫০ বলেও বলছেন তাঁরা। তাঁদের মতে কংগ্রেস ও এমএনএফ, বিজেপি কিংবা জেপিএমের তুলনায় ভাল করবে, কেননা তারা পুরনো দল।
অন্যদিকে স্থানীয়দের অপর একটি অংশ বলছেন, জেপিএম পরিবর্তনের যে আহ্বান জানিয়েছে, তা গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ। স্বীকৃত রাজনৈতিক দলগুলির মধ্যে তাঁদেরকেই যুব সমাজ গ্রহণ করতে পারেন বলে বলছেন স্থানীয়দের একটি অংশ।
২০১৮ সালের নির্বাচনে এমএনএফ ৩৭ শতাংশের বেশি ভোট পেয়ে ৪০ টি আসনের মধ্যে ২৭ টি আসন দখল করে ক্ষমতায় আসে। সেখানে কংগ্রেস পেয়েছিল ৩০ শতাংশ ভোট। জেপিএম পেয়েছিল ২৪ শতাংশ ভোট। আর বিজেপি পেয়েছিল আট শতাংশ ভোট। যদি সাধারণ মানুষ পরিবর্তনের স্লোগানকে গ্রহণ করে, তাহলে ভোট শতাংশের সামান্য এদিক ওদিক লড়াইকে আকর্ষণীয় জায়গায় নিয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
প্রসঙ্গত ৪০ আসন বিশিষ মিজোরাম বিধানসভার নির্বাচন হতে চলেছে ৭ নভেম্বর। ফল ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর।












Click it and Unblock the Notifications