Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mizoram Assembly Election 2023: মিজোরামে বিজেপির গেটওয়ে দুই দল! আর পরীক্ষা নয়, বললেন সনিয়া

Mizoram Assembly Election 2023: সাত নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যবাসীর কাছে অন্য কোনও রাজনৈতিক দলকে নিয়ে পরীক্ষা না করার আহ্বান জানালেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন বলেছেন, মিজোরামে ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং বিরোধী জোরাম পিপলস মুভমেন্টকে নিয়ে আর যেন পরীক্ষা না করা হয়। এই দুই দলই মিজোরামে বিজেপির গেটওয়ে বলে মন্তব্য করেছেন সনিয়া গান্ধী।

কংগ্রেসের তরফে জারি করা এক ভিডিওতে সনিয়া গান্ধী উত্তর-পূর্বের অপর রাজ্য মণিপুরে সমাজকে বিভক্ত করতে বিজেপিকে অভিযুক্ত করেছেন। প্রসঙ্গত গত মে মাস থেকে মণিপুর মেইতেই এবং কুকি আদিবাসীদের মধ্যে জাতিগত সংঘর্ষের সাক্ষী রয়েছে। পাশাপাশি তিনি হিংসা কবলিত রাজ্যে প্রধানমন্ত্রীর সফর না করা নিয়েও প্রশ্ন তুলেছেন।

মিজোরামে বিজেপির গেটওয়ে দুই দল! আর পরীক্ষা নয়, বললেন সনিয়া

সনিয়া গান্ধী বলেছেন, এমএনএফ ও জেপিএম বলে যে তারা স্বাধীন। কিন্তু তারা সত্যিই কি স্বাধীন? সনিয়া গান্ধী বলেছেন, তিনি মনে করেন, এই দুই দল স্বাধীন নয়। এই দুই দলই মিজোরামে বিজেপির প্রবেশদ্বার, মন্তব্য করেছেন সনিয়া গান্ধী।

প্রসঙ্গত ২০১৮ সালে কংগ্রেস মিজোরামে এমএনএফের কাছে ক্ষমতা হারায় এবং বিধানসভা নির্বাচনে ৪০ টি আসনের মধ্যে মাত্র ৫ টি আসনে জয়লাভ করে। ওই নির্বাচনে জেপিএম পেয়েছিল ৮ টি আসন।

সনিয়া গান্ধী বলেছেন, কংগ্রেস কখনই বিজেপির সঙ্গে আপস করবে না। আর কংগ্রেসই একমাত্র দল যা মিজোরামের উন্নয়ন, জনগণের ক্ষমতায়ন এবং সমাজের দুর্বলদের সুরক্ষার গ্যারান্টি দিতে পারে। তিনি বলেছেন কংগ্রেস সংবিধানের ৩৭১ জি অনুচ্ছেদে বর্ণিত মিজো জীবনধারার সুরক্ষার পক্ষে দাঁড়িয়েছে। তিনি বলেছেন, কংগ্রেসই একমাত্র দল যা ভোটারদের দেওয়া গ্যারান্টি পূরণ করতে পারে।

প্রসঙ্গত সংবিধানের ৩৭১ জি অনুচ্ছেন ১৯৮৬ সালে ৫৩ তম সংবিধান সংশোধনের পরে কার্যকর হয়েছিল। এটি মিজোরামের জন্য একটি বিশেষ বিধান যা তাদের ধর্মীয় ও সামাজিক অনুশীলন, প্রথাগত আইন পদ্ধতি, দেওয়ানি ও ফৌজদারি প্রশাসনের সিদ্ধান্ত সম্পর্কিত।

মিজোরামের যুবক ও মহিলাদের কাছে ব্যক্তিগত আবেদন জানিয়ে সনিয়া গান্ধী বলেছেন, এটা কোনও পরীক্ষার সময় ন, অনুগ্রহ করে কংগ্রেসকে ভোট দিন। মিজোরামের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কংগ্রেসকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন সনিয়া গান্ধী।

একদফায় মিজোরামের ৪০ টি আসনে নির্বাচন হতে চলেছে ৭ নভেম্বর। ভোটগণনা করা হবে ৩ ডিসেম্বর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+