Mizoram Assembly Election 2023: মিজোরামের কয়েকটি VIP আসন, যেগুলির দিকে নজর সবার
Mizoram Assembly Election 2023: রাত পোহালেই ৭ নভেম্বর, উত্তর-পূর্বের ছোট রাজ্য মিজোরামের ৪০ টি বিধানসভা আসনে নির্বাচন হতে চলেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের নির্বাচনে ১৭৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ১৮।
মিজোরামে ৪০ টি আসনে কার্যত চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তার মধ্যে এমন চারটি আসন রয়েছে, যার দিকে নজর রয়েছে সবার। সেই তালিকায় প্রথম আসনটি হল আইজল পূর্ব ১। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। জোরাম পিপলস মুভমেন্টের ভাইস প্রেসিডেন্ট লালথানসাঙ্গা আইজল পূর্ব ১ আসন থেকে মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জোরাম জাতীয়তাবাদী দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা প্রতিদ্বন্দ্বিতা করলেন সেরচিপ বিধানসভা আসন থেকে। তিনিই এই আসনের বর্তমান বিধায়ক। তাঁর বিরুদ্ধে দুই প্রার্থী হলেন এমএনএফ পার্টির জে মালসাওমজুয়াল ওয়ানচাওয়াং এবং কংগ্রেসের আর ওয়ানলালাতলুয়াঙ্গা।
মিজোরামের অপর ভিআইপি আসন হল হাচচেক। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজ্যের বর্তমান ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাভিয়া রায়তে এবং কংগ্রেসের লালরিন্দিকা রাল্টের মধ্যে।
আইজল পশ্চিম-III আসনটি মিজোরামের অন্যতম জনপ্রিয় আসন। এই আসনের তিন প্রতিদ্বন্দ্বী হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জোরাম পিপলস মুভমেন্ট এবং কংগ্রেস। বর্তমান বিধায়ক ভিএল জয়থানজামা এবং মিজোরাম কংগ্রেসের সভাপতি লাল সাওতা আইজল পশ্চিম-III আসন থেকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী রয়েছেন কে সোমবেলা।
মিজোরামের ৪০ টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট, জোরাম পিপলস মুভমেন্ট এবং কংগ্রেস। অন্যদিকে বিজেপি ২৩ টি আসনে প্রার্থী দিয়েছে।












Click it and Unblock the Notifications