কাদের অসম দখল করতে দেবেন না, বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আর কী বললেন
ফের একবার খবরের শিরোনামে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মঙ্গলবার তিনি বিরোধীদের নিশানা করেন। পাশাপাশি তিনি বলেন, অসম দখল করতে দেবেন না। নগাঁওতে ১৪ বছর বয়সী নাবালিকার ধর্ষণ প্রসঙ্গে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিরোধীদের মুলতুবি প্রস্তাবের ব্যাপারে কথা বলছিলেন তিনি।
প্রস্তাবের জবাবে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রাখলে অপরাধের হার বাড়ত না। বিরোধীরা তাঁকে পক্ষপাতদুষ্ট বলে আক্রমণ করায় হিমন্ত বিশ্ব শর্মা বলেন, তিনি একজনের পক্ষ নেবেন, তাতে কে কী করবেন?

তিনি প্রশ্ন করেন, নিম্ন অসমের লোকজন কেন উচ্চ অসমে যাবেন, যাতে মিঞা মুসলিমরা অসম দখল করতে পারে? বিজেপি তা হতে দেবে না, বলেন তিনি। এদিন বিধানসভায় শাসক ও বিরোধীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যে কারণে অধ্যক্ষ বিশ্বজিৎ দাইমারি ১০ মিনিটের জন্য বিধানসভার কাজ মুলতুবি করে দেন।
কংগ্রেস ছাড়াও এআইইউডিএফ, সিপিআইএম এবং একমাত্র নির্দল বিধায়ক রাজ্যে মহিলাদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের অভিযোগ করে চারটি মুলতুবি প্রস্তাব আনে।
অসমের মন্ত্রিসভা রাজ্যের আদিবাসী মুসলিমদের আর্থ সামাজিক সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত বলে রাখা ভাল, ২০২২ সালে অসম সরকার রাজ্যের পাঁচ মুসলিম শ্রেণিকে আদিবাসী মুসলিম হিসেবে চিহ্নিত করে। এরা সবাই অসমীয়া ভাষাভাষী।
তবে অসমে মুসলিমদের আরও এক শ্রেণী রয়েছে, যাঁরা বাংলাভাষী, এঁদেরকেই মিঞা মুসলিম বলা হয়। বিভিন্ন সময়ে অসম সরকার অভিযোগ করেছে প্রতিবেশী দেশ থেকে মুসলিমরা অসমে আসছে। ভারতীয় মুসলিমদের বহিরাগতদের থেকে আলাদা করতে অসম সরকার একটি পদ্ধতির কথা বলেছিল।












Click it and Unblock the Notifications