কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের 'মিক্স অ্যান্ড ম্যাচ' ডোজ করোনা দমনে কোন প্রভাব ফেলতে পারে! আইসিএমআরএর গবেষণা একনজরে

কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের 'মিক্স অ্যান্ড ম্যাচ' ডোজ করোনা দমনে কোন প্রভাব ফেলতে পারে! আইসিএমআরএর গবেষণা একনজরে

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে যে কোভিডের বিরুদ্ধে লড়াইতে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি টিকাই কার্যকরী ভূমিকা নিচ্ছে। এরই সঙ্গে তারা জানিয়েছে দুটি আলাদা আলাদা ভ্য়াকসিন একযোগে মিশিয়ে দিলে তারফল বেশ কার্যকরী হবে। প্রসঙ্গত ভ্যাকসিনেশনের পর বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার জেরে বহু জনই আক্রান্ত হয়েছেন। সেই জায়গা থেকে ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে প্রশ্ন উঠেছে। ডেল্টার বাড়বাড়ন্তের মাঝে করোনা ঘিরে বিশ্বে একাধিক দেশে প্রবল সংকট দেখা গিয়েছে। প্রভাবিত ভারতের বিভিন্ন প্রান্তও। এমন পরিস্থিতিতে ডেল্টার দাপটের বিরুদ্ধে ভ্যাকসিন দুটি কতটা কার্যকরী তা নিয়ে প্রকাশ্যে এল আইসিএমআরএর রিপোর্ট।

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মিশ্রিত ডোজ ঘিরে কোন রিপোর্ট

কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মিশ্রিত ডোজ ঘিরে কোন রিপোর্ট

এক সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মিশ্রিত ডোজ করোনা দমনে বেশ কার্যকরী। এর আগে ভারতের বহু প্রান্তে এমন ঘটনা ঘটেছে যে করোনার প্রথম ডোজ কোভিশিল্ড দেওয়ার পর ব্যক্তিকে দ্বিতীয় ডোজে তাঁকে কোভ্যাক্সিন দেওয়া হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করে সেই ব্যক্তির শারীরিক পরিস্থিতি নিয়ে। এমন অবস্থায় আইসিএমআর এর সাম্প্রতিক গবেষণা বলছে যে, কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের আলাদা ডোজ যদি মিশ্রিত করে ব্যবহার করা হয়, তাহলে তা করোনার বিরুদ্ধে কার্যকরী হবে বেশি।

 মিশ্রিত ডোজ নিরাপদ

মিশ্রিত ডোজ নিরাপদ

আইসিএমআর এর গবেষণা বলছে, দুটি ভিন্ন ভ্যাকসিনের আলাদা আলাদা ডোজ মিশ্রিত করলে তা যে কেবল ভালো ফল দেবে , তা নয়, তার থেকেও ভালো বিষয় হল এটি নিরাপদ। নিরাপত্তার দিক থেকে এই ভ্যাকসিনগুলির মিশ্রণ বেশ কার্যকরী। দুটি ভিন ভ্যাকসিন নিলেও তা শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আইসি এমআর এর সাম্প্রতিক গবেষণা। গবেষণা বলছে, রোগ রোধে দুটি ভিন অ্যাডিনোভাইরাস ভেক্টর প্ল্যাটফর্ম নির্ভর ভ্যাকসিন ও একটি 'ইনঅ্যাক্টিভেটেড হোল ভাইরাস ভ্যাকসিন ' এর পর পর প্রয়োগ বেশ কার্যকারিতার চিহ্ন দেখিয়েছে।

 ডেল্টা ও ডেল্টা প্লাস নিয়ে দুটি ভ্যাকসিন

ডেল্টা ও ডেল্টা প্লাস নিয়ে দুটি ভ্যাকসিন

এদিকে, ফাইজার , মর্ডানা, স্পুটনিক ভি, অক্সফোর্ড অ্য়াস্ট্রাজেনেকার মতো টিকা প্রস্তুতকারক সংস্থার দাবি ডেল্টা ভ্যারিয়েন্ট দমনে রীতিমতো কার্যকরী তাদের টিকা। এদিকে, ভারতের বুকে তরি হওয়া সিরাম ইনস্টিটিউডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন নিয়েও বেশ জল্পনা রয়েছে। সেই জায়গা থেকে দুটি ভ্যাকসিন নিয়ে বহু কৌতূহলের অবসান ঘটিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটি ভ্যাকিসিনই করোনার বিরুদ্ধে প্রবলভাবে কার্যকরী। ডেল্টা ও ডেল্টা প্লাস দুটি ভ্যাকসিনের বিরুদ্ধেই এই ভ্যাকসিন বেশ কার্যকরী হয়েছে। আইসি এম আর জানিয়েছে ডেল্টা প্লাসের বিরুদ্ধে কোভ্যাক্সিন বেশ কার্যকরী। অন্যদিকে, ডেল্টার সমস্ত ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কার্যকরী কভিশিল্ড।

ডেল্টা আতঙ্ক

ডেল্টা আতঙ্ক

প্রসঙ্গত, ভারতে করোনার দ্বিতীয় স্রোত নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কের সঞ্চার ঘটিয়েছিল ডেল্টা ভ্যারিয়েন্ট। ডেল্টার রমরমা দেখা যতে শুরু করেছে ইউরোপের একাধিক দেশে। ইতিমধ্যেই নয়া স্রোতে রীতিমতো বিধ্বস্ত ইংল্যান্ড। আমেরিকা থেকে শুরু করে একাধিক দেশে করোনার প্রবল হানা দিতে শুরু করে দিয়েছে। যার অন্যতম ফ্যাক্টর হল ডেল্টা। সেই ডেল্টার বিরুদ্ধে লড়াই নিয়ে ভারতের তৈরি টিকা ঘিরে নয়া রিপোর্টে তাক লগাচ্ছে আইসিএমআর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+