মোদীর ভাষণে উধাও 'মিত্রোঁ'...হতাশ টুইটার!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সবচেয়ে আকর্ষণীয় শব্দ হল 'মিত্রোঁ'..! অথচ বর্ষবরণের সন্ধ্যায় মোদীর ভাষণে একবারের জন্যও শোনা গেল না এই শব্দ। মোদীর ভাষণে 'মিত্রোঁ' না থাকায় বেশ হতাশ হয়েছেন অনেকে।
নয়াদিল্লি, ১ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সবচেয়ে আকর্ষণীয় শব্দ হল 'মিত্রোঁ'..! অথচ বর্ষবরণের সন্ধ্যায় মোদীর ভাষণে একবারের জন্যও শোনা গেল না এই শব্দ। মোদীর মুখে 'মিত্রোঁ' শব্দ না শোনায় তা নিয়েই শুরু হল টুইটার ঝড়। মোদীর ভাষণে 'মিত্রোঁ' না থাকায় বেশ হতাশ হয়েছেন অনেকে।
মোদীর বক্তৃতা শেষ হওয়ার বহু আগে থেকেই টুইটারে মোদী বক্তৃতায় 'মিত্রোঁ' অনুপস্থিতি নিয়ে শোরগোল পড়ে যায়, হাল্কা মুডে বহু মানুষই এই বিষয়ে নিজেদের হতাশা ব্যক্ত করতে থাকেন টুইটারে।

মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পর সাধারণ মানুষের একটা বড় অংশকেই ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তুলতে গিয়ে চমক ভোগান্তির শিকার হতে হয়েছে। নোট সমস্যা এখনও রয়েছে তবু দুর্নীতির মোকাবিলায় মোদীর এই পদক্ষেপ সমর্থন পেয়েছে সিংহভাগেরই।
নোট বাতিলের পর থেকে এদিনের মোদীর ৪৫ মিনিটের বক্তৃতা দ্বিতীয় বারের বক্তৃতা ছিল। নোট বাতিল কেন গুরুত্বপূর্ণ ছিল তা এদিন ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনগুলিকে মাথায় রেখে গরীব, কৃষক, মহিলা, ছোট ব্যবসায়ী এবং প্রবীন নাগরিকদের জন্য প্রকল্পের ঘোষণা করেছেন মোদী। আগামী দিনে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications