Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mitra Shakti:সীমান্তে চিনের দাদাগিরি বাড়তেই শ্রীলঙ্কার সঙ্গে সামরিক মহড়ায় নামতে চলেছে ভারতীয় সেনা

একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। ভারত-চিন সীমান্ত ঘেষে একের পর এক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি ভারতের দিকে তাক করে একের পর এক যুদ্ধাস্ত্রকেও তাক করে রাখা থাকছে। ভারতের তরফেও পাল্টা প্রস্তুতি রাখা হচ্ছে। এই অবস্

একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চিন। ভারত-চিন সীমান্ত ঘেষে একের পর এক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি ভারতের দিকে তাক করে একের পর এক যুদ্ধাস্ত্রকেও তাক করে রাখা থাকছে। ভারতের তরফেও পাল্টা প্রস্তুতি রাখা হচ্ছে। এই অবস্থায় দুই দেশের সীমান্তের মধ্যেই টেনশন বাড়ছে।

শ্রীলঙ্কার সঙ্গে সামরিক মহড়া শুরু করতে চলেছে ভারতীয় সেনা

এই অবস্থায় শ্রীলঙ্কার সঙ্গে সামরিক মহড়া শুরু করে দিল ভারতীয় সেনা। সোমবার থেকে এই মহড়া শুরু হতে চলেছে। যা কিনা আগামী ১২ দিন ধরে চলবে বলে জানানো হয়েছে। একদিকে যখন সীমান্তে চোখ রাঙাচ্ছে বেজিং সেখানে দাঁড়িয়ে শ্রীলঙ্কার সঙ্গে এই মহড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মহড়া Mitra Shakti 21নামে শুরু হতে চলেছে। আগামী ৪ অক্টোবর থেকে মহড়া শুরু হতে চলেছে। যা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। শ্রীলঙ্কার একটি কমব্যাট ট্রেনিং স্কুলের মাঠে বিশাল এই মহড়া শুরু হতে চলেছে।

মূলত ভারত এবং শ্রীলঙ্কা সেনার সঙ্গে আরও সম্পর্ক মজবুত করাই লক্ষ্য এই সামরিক মহড়ার। শুধু তাই নয়, সন্ত্রাসবাদ, সমুদ্রে নিরাপত্তা সহ একাধিক বিষয়কে সামনে রেখে এই মহড়া শুরু হতে চলেছে।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, ১২০ জন ভারতীয় সেনার দক্ষ অফিসার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হতে চলা এই সামরিক মহড়াতে অংশ নিতে চলেছে। বিভিন্ন সময়ে ভারতীয় সেনা প্রতিবেশী একাধিক দেশের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করতে সামরিক মহড়া করে থাকে।

শুধু প্রতিবেশী দেশগুলির সঙ্গেই নয়, রাশিয়া, আমেরিকা সহ একাধিক শক্তিধর দেশের সঙ্গেও বিভিন্ন সময়ে দেশের মধ্যে আবার কখনও দেশের বাইরে মহড়া চালিয়ে থাকে। তবে Mitra Shakti 21 এই মহড়া প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, South Asian দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে এমন সামরিক মহড়া চলবে।

শুধু তাই নয়, এই ধরনের মহড়া আগামিদিনে কাজে আসবে বলেও দাবি প্রতিরক্ষামন্ত্রকের।

তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, একদিকে যখন চিনের দাদাগিরি তখন ভারতের এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উল্লেখ্য, সীমান্তে নির্মাণের পাশাপাশি পূর্ব লাদাখে সেনা বাড়াচ্ছে চিন। লাদাখ সফরের পরেই এমনই দাবি করেছেন ভারতের সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

ভারতী সীমান্তে পূর্ব লাদাখের একাধিক জায়গা পরিদর্শন করেছেন তিনি। তারপরেই চিনা ফৌজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেনা প্রধান জেনারেল নারাভানে। তিনি জানিয়েছেন ভারতীয় সেনা মনিটরিং চালিয়ে যাচ্ছে। লাদাখে আগেই নির্মাণের খবর ছিল ভারতীয় সেনার কাছে।

নারাভানে জানিয়েছেন এবার তাঁরা সেনা বাড়াতেও শুরু করেছেন। ফলে সীমান্তে উত্তেজনা তৈরি হচ্ছে। আর এই অবস্থায় লঙ্কার সঙ্গে এই মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+