মিঠুন ফের নিজের চেনা 'ডেরা'তেই ফিরছেন! এবার তিনি 'বিপ্লবী'
কয়েকদিন আগে বিজেপি নেতা অনুপম হাজরা একটি পোস্ট -এ তাঁর সঙ্গে মিঠুন চক্রবর্তীর ছবি পোস্ট করে, 'শীঘ্র'কিছু ঘটে যাওয়ার বার্তা দেন।
কয়েকদিন আগে বিজেপি নেতা অনুপম হাজরা একটি পোস্ট -এ তাঁর সঙ্গে মিঠুন চক্রবর্তীর ছবি পোস্ট করে, 'শীঘ্র' কিছু ঘটে যাওয়ার বার্তা দেন। আর তাতেই জল্পনা চরমে ওঠে যে , সম্ভবত বিজেপিতে এবার যোগ দিতে চলেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তবে এবার খবর মিঠুনের জীবনের এক অন্য দিক নিয়ে!

মিঠুন চক্রবর্তী এবার বিপ্লবী দীনেশ গুপ্তের চরিত্রে অভিনয় করতে চলেছেন। বাংলা ছবি 'সহজ পাঠের গপ্পো' এর পরিচালক দীনেশ গুপ্তের ভূমিকায় অভিনয় করতে চলেছেন মিঠুন চক্রবর্তী। তবে মিঠুনের শিবির থেকে এই ফিল্মের বিষয়ে এখনও পর্যন্ত কোনও কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications