কৃপা করে ফিরিয়ে দিন! বিজেপির প্রচারে গিয়ে একী কাণ্ড, মাথায় হাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর
Mithun Chakraborty: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে খোয়া গেল খোদ বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী মানি ব্যাগ! ঝাড়খণ্ড বিধানসভা জিততে একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন মোদী-শাহ। ঝড় তুলছেন একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্ব।
সে রাজ্যের নির্বাচনে (Jharkhand Assembly Election 2024) তারকা প্রচারকদের মধ্যে আছেন বাংলার মিঠুন চক্রবর্তীও (Mithun Chakraborty)। গত কয়েক দফায় প্রচায় চালিয়েছেন সে রাজ্যে।

সেই মতো ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নীরসার এলাকায় প্রার্থীর হয়ে প্রচারে যান বঙ্গ বিজেপি নেতা তথা অভিনেতা (Mithun Chakraborty)। আর সেখানে গিয়ে হঠাত অনুভুব করেন তাঁর সঙ্গে আর মানিব্যাগটি নেই। আর তা সামনে আসতেই একেবারে হইচই পড়ে যায়। প্রচার ছেড়ে কার্যত অভিনেতার মানিব্যাগ খুঁজতে নেমে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। এমনকি খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব একেবারে মঞ্চ থেকেই মাইকিং করতে শুরু করেন। সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলতে থাকেন, মিঠুনদার মানি ব্যাগ পেয়ে থাকলে কৃপা করে ফিরিয়ে দিন।
কিন্তু কে কার কথা শোনে! একদিনে মানি ব্যাগ হারিয়ে মাথায় হাত অভিনেতার, অন্যদিকে তাঁকে দেখতে উপচে পড়ছে মানুষের ভিড়। এই ঘটনায় একেবারে শোরগোল ছড়িয়ে পড়ে। যদিও শেষমেশ ওই মানি ব্যাগ পাওয়া যায়নি বলেই খবর। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চুরি নাকি কোথাও পড়ে গিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। বিজেপিতয়ে যোগ দেওয়ার পরেই কেন্দিরয নিরাপত্তা পান অভিনেতা। সবসময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ঘিরে রাখে।
এর মধ্যে থেকে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। বলে রাখা প্রয়োজন, দু'দফায় ঝাড়খন্ডে বিধানসভা (Jharkhand Assembly Election 2024) নির্বাচন হবে। আগামীকাল ১৩ নভেম্বর হবে প্রথম দফার ভোট। বাকি দফার ভোট হবে আগামী ২০ নভেম্বর। বর্তমানে হেমন্ত সোরেনের নেতৃত্বে রয়েছে সরকার।












Click it and Unblock the Notifications