বিরোধীদের আক্রমণ করতেই ইডি-সিবিআই-এর অপব্যবহার! শুনানিতে সুপ্রিম কোর্টে 'যুক্তি' বিশিষ্ট আইনজীবীর
কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকার ইডি-সিবিআইকে বিরোধীদের নিয়ন্ত্রণে ব্যবহার করছে, একথা বারে বারে অভিযোগে বলেছে বিরোধী পক্ষ। এবার সেই কথাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের সামনে যুক্তি দিয়ে বোঝালেন আইনজীবী।
তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক কেনাবেচার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার বিরোধিতা করলেন বিশিষ্ট আইনজীবী দুষ্যন্ত দাভে। এই ঘটনায় অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। উল্লেখ করা যেতে পারে ওই ঘটনার তদন্তভাবে সিবিআই-এর হাতে তুলে দিয়েছিল তেলেঙ্গানা হাইকোর্ট।

শুনানিতে আইনজীবির যুক্তি
সুপ্রিম কোর্টে ভারত রাষ্ট্র সমিতির হয়ে সওয়াল করতে গিয়ে দুষ্যন্ত দাভে বলেছেন, তাদের দল আঞ্চলিক। সেই দলের সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি জাতীয় দল। তিনি বলেছেন, তেলেঙ্গানায় বিধায়ক কেনাবেচার সময় অভিযুক্তরা স্বীকার করেছে, বিজেপি এই ভাবেই আটটি সরকার ভেঙেছে। প্রমাণ-সহ যাদেরকে ধরা হয়েছে, তারা কখনই চায় না রাজ্য পুলিশ এব্যাপারে তদন্ত করুক।

দুই বিচারপতির বেঞ্চে শুনানি
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চের সামনে তেলেঙ্গানা পুলিশের তরফে হাজির হয়েছিলেন আইনজীবি দুষ্যন্ত দাভে। তিনি তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে শুনানিতে অংশ নেন। তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে রাজ্যের বিশেষ তদন্তকারী দল শাসকদলের চার বিধানসভা সদস্যকে প্রভাবিত করার অভিযোগের বিষয়টি সিবিআই-এর হাতে তুলি দিয়েছে। এব্যাপারে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তেলেঙ্গানা পুলিশের আইনজীবী দুষ্যন্ত দাভে প্রশ্ন করেন, কীভত্রাবে এখানে সিবিআইকে তদন্ত করতে বলা হচ্ছে? কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি, তাদের অধীনেই রয়েছে সিবিআই। এই সময় বিচারপতি গাভাই পাল্টা রাজ্য সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, কোনও রাজ্যে যে দল ক্ষমতায় রয়েছে, তারাই তো এসআইটি গঠন করে। এব্যাপারে আইনজীবী দাভে বলেন, যেহেতু অপরাধটি তাদের এলাকায় সংগঠিত হয়েছে, সেই কারণেই এব্যাপারে রাজ্য পুলিশের নিরঙ্কুশ অধিকার রয়েছে।

অভিযুক্ত তিনজনকে নিয়ে ভিডিও রেকর্ডিং
প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ভারত রাষ্ট্রীয় সমিতির চার বিধায়ককে লোভ দেখানোয় অভিযুক্ত তিনজন। তাঁরা হলেন রামচন্দ্র ভারতী ওরফে সতীশ শর্মা, নন্দকনমার এবং সিমহায়াদি স্বামী। বিআরএস-এর চার বিধায়ক এই তিনজনের নামেই তেলেঙ্গানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। এব্যাপারে তেলেঙ্গানা পুলিশের আইনজীবী দুষ্যন্ত দাভে বলেছেন, এই তিনজন বিধায়কদের কাছে গিয়ে ফাঁদে পড়ে গিয়েছেন। তাঁদেরকে নিয়ে পাঁচঘন্টার ভিডিও রেকর্ডিং রয়েছে।

রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করতে ইডি-সিবিআই
সওয়ালের সময় দুষ্যন্ত দাভে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করতে ইডি-সিবিআইয়ের মতো সংস্থাগুলিকে ব্যবহার করছে। এটা বাস্তব বলেও দাবি করেন তিনি। আইনজীবী বলেন, বিষয়টি বিজেপি কিংবা বিআরএস নয়। এটা আমাদের দেশ ও গণতন্ত্রের। তিনি বলেছেন, সাধারণ মানুষ ভাল কাজ করবেন এই আশায় কোনও একজনকে জিতিয়েছেন। একথাও ভেবেছেন, আগামী পাঁচবছর তিনি স্বার্থ দেখবেন। কিন্তু এই বিজেপি তাঁদেরকে লোভ দেখিয়ে চাটার্ড প্লেনে নিয়ে যায় এবং তারকা হোটেলে থাকার বন্দোবস্ত করে। বিষয়টিতে গণতন্ত্রের উপহাস বলে বর্ণনা করেন দুষ্যন্ত দাভে। আদালতই তা বন্ধ করতে পারে বলে মন্তব্য করেন তিনি। এই মামলায় বিজেপি পক্ষে সওয়াল করেন মহেশ জেঠমালানি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications