চন্দ্রাভিযান ১০০ শতাংশ ব্যর্থ নয়, সাত বছর চাঁদের কক্ষপথে থাকতে সক্ষম অরবিটর

চন্দ্র অভিযানে তীরে এসে তরী ডুবেছে। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করার ঠিক দু-মিনিট আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু ইসরো মনে করছে এই অভিযান সম্পূর্ণ ব্যর্থ নয়।

চন্দ্র অভিযানে তীরে এসে তরী ডুবেছে। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করার ঠিক দু-মিনিট আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু ইসরো মনে করছে এই অভিযান সম্পূর্ণ ব্যর্থ নয়। ব্যর্থতা মাত্র ৫ শতাংশ। বাকি ৯৫ শতাংশই সফল। কারণ চন্দ্রযান ২-এর অরবিটরের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়নি ইসরোর।

ব্যর্থ নয়, সাত বছর চাঁদের কক্ষপথে থাকতে সক্ষম অরবিটর

এই অরবিটর চাঁদের কক্ষপথে স্থাপিত হওয়ায় চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। অরবিটর তার কাজ ঠিকই করে যাবে। প্রতি মুহূর্তের ছবি পাঠাতে থাকবে এই অরবিটর। তার আয়ু এক বছর বলে মনে করা হয়েছিল। কিন্তু ইসরো অরবিটর প্রতিস্থাপন যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পাঠিয়েছে এবং চাঁদের কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয়েছে, তাতে সাত বছর থাকবে অরবিটর।

এই অভিযান শুরু হয়েছিল ২২ জুলাই। চন্দ্রযান ২ পাড়ি দিয়েছিল চাঁদের দেশে। তারপর ৪৬ দিনের জার্নি শেষ করে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার ঠিক পূর্ব মুহূর্তে ঘটে বিপত্তি। ফলে ১০০ শতাংশ সাফল্য মেলেনি। কিন্তু ৯৫ শতাংশ সাফল্য দ্বারা প্রত্যাশা পূরণে সফল চন্দ্রযান ২।

ইসরার অভিযানে গোটা বিশ্ব তাকিয়ে ছিল ভারতের দিকে। সেদিক দিয়ে ভারত পুরোপুরি ব্যর্থ বলা যায় না। এই অভিযানে শুধুমাত্র চাঁদের একটা অঞ্চল নয়, ভূ-পৃষ্ঠ ও আবহাওয়াও পর্যালোচনা করা সম্ভব হবে। ইসরো জানিয়েছে, অরবিটরের ক্যামেরা উন্নত প্রযুক্তির। এত হাই রেজুলেশনের ক্যামেরা আগে ব্যবহৃত হয়নি চন্দ্রাভিযানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+