জঙ্গি শিবিরে নাম লেখাল নিখোঁজ ভারতীয় সেনা জওয়ান

ভারতীয় সেনার নিখোঁজ জওয়ান নাম লিখিয়েছে জঙ্গি শিবিরে। এমনই দাবি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের।

ভারতীয় সেনার নিখোঁজ জওয়ান নাম লিখিয়েছে জঙ্গি শিবিরে। এমনই দাবি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের। গত ৬ জুলাই থেকে সার্ভিস রাইফেল সহ নিখোঁজ ভারতীয় সেনা জওয়ান জাহুর আহমেদ থোকার। সেই সময় থেকেই নাকি সে হিজবুলে যোগ দিয়েছে।

কাশ্মীরের স্থানীয় সংবাদ সংস্থা KNS -কে পাঠানো এক ইমেল-এ হিজবুল মুখপাত্র জানিয়েছে যে, ' জাহুর আহমেদ থোকার জঙ্গি শিবিরে যোগ দিয়েছে। হিজবুল তার এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।'

জঙ্গি শিবিরে নাম লেখাল নিখোঁজ ভারতীয় সেনা জওয়ান

জম্মু ও কাশ্মীর উপত্যকার পুলওয়ামার বাসিন্দা থোকার। ভারতীয় সেনার ১৭৩ ব্যাটেলিয়ানের ইঞ্জিনিয়ারিং উইং-এ সে নিযুক্ত ছিল। ২৭ বছরের থোকার ২ বছর আগেই ভারতীয় সেনায় যোগ দেয়। সূত্রের খবর, ইদের সময়ে ছুটিতে বাড়ি গিয়ে , স্থানীয় কিছু হিজবুল জঙ্গির সঙ্গে তার কথা হয়। যারা থোকারকে জঙ্গি সংগঠনে যোগ দিতে অনুপ্রাণিত করে।

সাম্প্রতিক সময়ে, ভারতীয় সেনা থেকে কোনও জওয়ানের এভাবে জঙ্গি শিবিরে যোগ দেওয়ার ঘটনা এই প্রথম। যদিও হিজবুলের দাবি এর আগেও বহু সেনা জওয়ান জঙ্গি শিবিরে নাম লিখিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+