খোঁজ দিলেই মিলবে ৫১০০ টাকা পুরস্কার, হেভিওয়েট বিজেপি নেতার নামে পোস্টার
হেভিওয়েট বিজেপি নেতার নামে নিখোঁজের পোস্টার। তিনি হলেন মধ্যপ্রদেশের প্রভাবশালী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
হেভিওয়েট বিজেপি নেতার নামে নিখোঁজের পোস্টার। তিনি হলেন মধ্যপ্রদেশের প্রভাবশালী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবছরের শুরুতেই তিনি কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। কংগ্রেসের অভিযোগ গোয়ালিয়রে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই এই পোস্টার।

খোঁজ দিলে ৫১০০ টাকা পুরস্কার
পোস্টারে বলা হয়েছে, নিখোঁজ জনসেবকের খোঁজ চালানো হচ্ছে। পোস্টারে এও বলা হয়েছে কেউ ওই নেতার খোঁজ দিতে পারলে নগদ ৫১০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

মার্চে যোগ বিজেপিতে
এবছরের মার্চে সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর কংগ্রেসের ২২ বিধায়ক ইস্তফা দেন। ফলে মধ্যপ্রদেশে বিজেপির সরকার গঠনের পথ প্রশস্ত হয়।

অভিমানে কংগ্রেস ত্যাগ
জ্যোতিরাদিত্য পরিটিত ছিলেন রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের নেতা হিসেবে। রাহুলের ইচ্ছাতেই ইউপিএ আমলে মন্ত্রী। জ্যোতিরাদিত্য শিবিরের অভিযোগ ছিল দলের সমস্যার কথা সনিয়া ও রাহুলকে জানিয়েও কোনও ফল হয়নি। অন্যদিকে জ্যোতিরাদিত্যের দল ছাড়া নমিয়ে কংগ্রেস নেতারা নানা মন্তব্য করলেও, রাহুল গান্ধী সে অর্থে কিছুই বলেননি। বরং রাহুল মন্তব্য করেছিলেন জ্যোতিরাদিত্য ছিলে এমন একজন নেতা যিনি যখন তখন তাঁর(রাহুলের) বাড়ি যেতে পারতেন।












Click it and Unblock the Notifications