জীবনের ভিড় থেকে আচমকাই যেন হারিয়ে গেলেন এই মডেল, ফেসবুকে বন্ধুদের কাতর আবেদন

গানামের খোঁজে এখন তোলপাড় ফেসবুক থেকে টুইটার। বন্ধুদের খুব কাছের মানুষ ছিলেন মনখোলা এই যুবতী। আড্ডা-হইহুল্লোড়ে মাতিয়ে রাখতেন বন্ধুদের। সেই গানাম নায়ারের হারিয়ে যাওয়াটা কেউ এখন মেনে নিতে পারছেন না।

সুন্দরী-একদম ফ্যাশনদুরস্ত। এই মেয়েটির নামা গানাম নায়ার। পুলিশের খাতায় গানাম এখন নিখোঁজ। কোথায় হারিয়ে গেলেন চেন্নাই-এর বাসিন্দা বছর ২৮-এর এই মেয়েটি? এই কথা জানতে এখন বন্ধুদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। উৎকন্ঠায় ভরা চোখ-মুখ নিয়ে বন্ধুরা এখন অপেক্ষা করে চলেছেন গানামের ফিরে আসার পথ চেয়ে। ফেসবুক থেকে টুইটার- গানামের খোঁজ পেতে পোস্টে পোস্টে ছয়লাপ করে ফেলেছেন বন্ধুরা।

এমনকী, হাসপাতালে হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছে। বুকের উপর পাথর চাপিয়ে গানামের খোঁজে বন্ধুরা ঢুকে পড়েছিল হাসপাতালের মর্গে। কোনওভাবে যদি কোনও মর্মান্তিক পরিণতির শিকার হয়ে থাকে তাদের বান্ধবী- তাহলে মর্গে অন্তত খোঁজ মিলতে পারে বলে আশঙ্কা করেছিল বন্ধুরা। কিন্তু, না খোঁজ মেলেনি গানামের। যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে মেয়েটি।

যাচ্ছিলেন কর্মস্থলে, তারপর কি পরিণতি হল মডেল গানাম নায়ারের

মাত্র ১০ বছর থেকেই বাবা-মা-কে ছেড়ে চেন্নাইয়ে মাসির কাছে থাকতেন গানাম। কয়েক বছর আগে গানামের মা মারা গিয়েছেন। বাবা দিল্লিতে সরকারের উচ্চপদে কর্মরত। চেন্নাইয়ে একটি সালোনে মার্কেটিং ম্যানেজার পদে কাজ করতেন গানাম। ফেসবুকে গানাম নিজের পরিচয় দিতেন জিক্কি পাধহু নামে। গানাম তাঁর ফেসবুক প্রোফাইলে লিখেছেন ফোটোগ্রাফি তাঁর শখ। এছাড়া নিজেকে মডেল বলেও উল্লেখ করেছেন। গানামের মাসি ও মাসতুতো বোন থেকে বন্ধুরাও জানিয়েছেন ফোটো তোলাটা তাঁর নেশার মত ছিল। সেইসঙ্গে মডেলিং-কেই কেরিয়ার হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন গানাম। বহু মডেলিং অ্যাসাইমেন্টেও কাজ করেছিলেন তিনি।

অন্যদিনের মতো ২৬ মেও বেলা এগারোটার সময় ভিরুগামবাক্কাম-এর বাড়ি থেকে নিজের অ্যাক্টিভা স্কুটারে চেপে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়েছিলেন গানাম। কিন্তু, রাতেও বাড়ি না ফেরায় গানামের খোঁজে বিভিন্ন বন্ধুদের ফোন করতে থাকেন মাসি এবং মাসতুতো বোন। কর্মস্থল থেকেও জানানো হয় গানাম সেদিন কাজেই আসেননি। রাস্তা দিয়ে গানাম রোজ কর্মস্থলে যেতেন তার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে পুলিশের হাতে এসেছে কয়েক মাস আগে ফেসবুকে করা গানামের একটি পোস্ট। যাতে গানাম কাউকে উদ্দেশ করে আবেগভরা একটি বয়ান পোস্ট করেছিলেন। কারোর সঙ্গে কোনও সম্পর্ক ভেঙে যাওয়ায় এই পোস্ট গানাম করেছিলেন বলে মনে করছে পুলিশ।

বয়ানটিতে গানাম লিখেছিলেন- 'আমার চোখ দিয়ে সমানে জল বেরিয়ে আসছে। আমার ঠোঁট থেকে থেকেই কেঁপে উঠছে, কাঁদছি। আমি নিজেকে ঠেলে তোলার চেষ্টা করছি। কিন্তু, পরক্ষণেই আমি হতাশ হয়ে নুইয়ে পড়ছি। তুমি আমাকে কষিয়ে চড় মেরেছ। তুমি আমার কান্নাকে থাপ্পড় মেরছ। আমি নিজেই নিজেকে বলছি- গেট-আপ গানাম, গেট-আপ...।'

গানামের খোঁজ পেতে বন্ধুরা ইন্টারনেট মিডিয়া তোলপাড় করে ফেলেছে। গত ২৪ ঘণ্টা গানামকে নিয়ে টুইটের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। ফেসবুকেও সমানে পোস্ট হচ্ছে গানামের নিখোঁজ কাহিনি। ঘটনার এক তদন্তকারি অফিসার জানিয়েছেন, বিবাহ সংক্রান্ত কিছু সমস্যা ছিল গানামের। সেইসঙ্গে স্বাস্থ্য নিয়েও কিছু সমস্যা তৈরি হয়েছিল তাঁর। এসমস্ত বিষয়েও আলোকপাত করা হচ্ছে। গানামের বাবা জানিয়েছেন, মেয়ের খোঁজে তিনি দ্রুত দিল্লি থেকে চেন্নাইয়ে ফিরছেন। এদিকে, গানামের এক আত্মীয় ঘটনার পিছনে পারিবারিক কোনও সমস্যা থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+