নিত্যানন্দ মামলায় নয়া মোড়, নিখোঁজ তরুণী ভিডিও করে জানালো তাঁকে উদ্ধার করা হোক
নিত্যানন্দ মামলায় নয়া মোড়, নিখোঁজ তরুণী ভিডিও করে জানালো তাঁকে উদ্ধার করা হোক
স্ব–ঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিতর্কিত মামলায় নতুন এক মোড় এল। এই মামলার নিখোঁজ তরুণী এক ভিডিও প্রকাশ করে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে তার জীবনের ঝুঁকি রয়েছে এবং পরবর্তী ভিডিওর জন্য সে আদৌও জীবিত থাকবে কিনা।

এর আগে ওই মেয়েটির বাবা গুজরাট হাই কোর্টে দাবি জানিয়েছিলেন যে তাঁর দুই মেয়েকে আহমেদাবাদে নিত্যানন্দের আশ্রমে জোর করে আটকে ও অপহরণ করে রাখা হয়েছে। জানা গিয়েছে, জনার্ধন শর্মার বড় মেয়ে ওই ভিডিওটি রেকর্ড করেছেন কিন্তু তা কবে করেছে তা বোঝা যাচ্ছে না। সাম্প্রতিককালের এই ভিডিওটি নিত্যানন্দ মামলা ইউ–টার্ন দিয়েছে। এই একই তরুণী এর আগের ভিডিওতে জানিয়েছিলেন যে তিনি স্ব–ঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের আশ্রমের অংশ হতে পেরে খুশি। যদিও নতুন এই ভিডিওতে ওই তরুণীর দাবি যে তাঁর জীবনের ঝুঁকি রয়েছে এবং তাঁকে দ্রুত উদ্ধার করা হোক।
ওই তরুণীর আরও দাবি যে তিনি পরবর্তী ভিডিও করার জন্য নাও বেঁচে থাকতে পারেন। জনার্ধন শর্মার আইনজীবী জানিয়েচেন যে এই ভিডিওটি আদালতে পেশ করা হবে এবং তদন্ত চলছে। ২০১৮ সালের নভেম্বরে আহমেদাবাদ পুলিশ অপহরণ, অন্যায়ভাবে বন্দী, আঘাত দেওয়া ও হুমকি দেওয়ার মামলায় ২ জনকে গ্রেফতার করে। আশ্রমের ম্যানেজারকে শিশু শ্রমের অপরাধে গ্রেফতার করা হয়। অপহরণ, শিশু শ্রম ও বন্দীর অভিযোগ আসায় পুলিশ আশ্রমে তল্লাশি অভিযান চালায়।
স্ব–ঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের সর্বজনপীঠম আশ্রম রয়েছে আহমেদাবাদের ৫০ কিমি দূরে হীরাপুর গ্রামে। নিত্যানন্দ পাসপোর্ট ছাড়াই দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং তার নতুন পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আহমেদাবাদের আশ্রমে নাবালিকাদের আটকে রাখার অভিযোগে পুলশ তাকে হন্যে হয়ে খুঁজছে।












Click it and Unblock the Notifications