খোঁজ মিলল এভারেস্ট অভিযানে গিয়ে নিখোঁজ পর্বতারোহী সুনীতা হাজরার!
কলকাতা, ২২ মে : এভারেস্ট অভিযানে গিয়ে হারিয়ে যাওয়া পর্বতারোহী সুনীতা হাজরার খোঁজ মিলল। শৃঙ্গের কাছেই খোঁজ মিলেছে সুনীতার। সুনীতাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। গত শুক্রবার রাত থেকে তাঁর খোঁজ মিলছিল না। সুনীতার পাশাপাশি খোঁজ নেই গৌতম ঘোষ ও পরেশ নাথ নামে আরও দুই পরেশ নাথের। তবে অসমর্থিত সূত্রের খবর খোঁজ মিলেছে তাঁদেরও। তবে তাদের বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সুনীতাকে ক্যাম্পে আনার পর তাঁর প্রাথমিক চিকিৎসা হবে। সুনীতার শারীরিক অবস্থার বেশ খানিকটা অবনতি হয়েছে। ইতিমধ্যেই সুনীতার স্বামী সুদেব হাজরা কাঠমুণ্ডুতে পৌঁছে গিয়েছেন। সুনীতাকে ক্যাম্পে আনার চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।

শুক্রবার মাউন্ট এভারেস্টের শৃঙ্কে পৌঁছন সুনীতা, গৌতম এবং পরেশ। ক্যাম্পে সে খবর পাঠানোও হয়। কিন্তু এর পরই শুক্রবার রাত থেকে খোঁজ মিলছিল না তাঁদের। শনিবার সারাদিন খোঁজ চালানো হলেও কোনও খবর মেলেনি তাঁদের।
আর এই ঘটনাতেই পুরোপুরি ভেঙে পড়েছিলেন তাঁদের বাড়ির লোকজন। তবে রবিবার সকালের খবরে কিছুটা স্বস্তির আশ্বাস। শৃঙ্গের কাছ থেকেই খোঁজ মিলল সুনীতার। ক্যাম্পে তাঁকে নিয়ে আসার পরই পুরোপুরি বিষয়টি নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications