নালা থেকে উদ্ধার করোানা রোগীর দেহ ! ,কিডনি পচারের যোগ ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ কার দিকে
চারিদিকে লকডাউন। আর্থিক অনটনের মাজেই করোনার মতো মারণ রোগ থাবা বসাচ্ছে। কিছু ক্ষেত্রে যার খরচ যোগানো সাধ্যের বাইরে চলে যাচ্ছে মানুষের। এমন পরিস্থিতিতে উত্তরপ্রদেশে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা।

বিশ্ববিদ্যালয় চত্বরে দেহ!
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক নালা থেকে উদ্ধার হয়েছে এক কোভিড রোগীর দেহ। উল্লেখ্য, দেহ উদ্ধার হতেই জানা যায়, যে ওই কোভিড রোগীকে বহুদিন ধরে খুঁজছিল তার পরিবার। এরপরই উঠতে শুরু করে একের পর এক ভয়াবহ তথ্য।

পরিবারের অভিযোগ
এদিকে, রোগীর দেহ বহুদিন নিখোঁজ থাকার পর এভাবে পড়ে থাকতে দেখে পরিবার দাবি করেছে, হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনার সঙ্গে জড়িত। পরিবারের দাবি, হাসপাতাল থেকে কিডনি পাচার হচ্ছে, আর তার জন্য়ই ওই কোভিড রোগীকে হত্যা করে নালায় ফেলে দেওয়া হয়েছে।

কী ঘটেছিল?
জানা গিয়েছে, গত সপ্তাহে একটি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। তারপর তিনি করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন। এরপর থেকেই রোগী নিখোঁজ হন। তারপর বিশ্ববিদ্যালয় চত্বরে মেলে তাঁর দেহ। ঘটনার জেরে পুলিশে অভিযোগ দায়ের করেছে পরিবার।












Click it and Unblock the Notifications