অবশেষে খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ আন্তোনভ–৩২ বিমানের

গত ৩ জানুয়ারি অসম থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল বিমানটি। তারপর থেকে জল, স্থল, আকাশ এমনকী মহাকাশ থেকেও নজরদারি চালিয়ে হদিশ মিলছিল না বিমানটির।

গত ৩ জানুয়ারি অসম থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার পথে নিখোঁজ হয়েছিল বিমানটি। তারপর থেকে জল, স্থল, আকাশ এমনকী মহাকাশ থেকেও নজরদারি চালিয়ে হদিশ মিলছিল না বিমানটির। প্রায় আট দিন পরে অরুণাচল প্রদেশের লিপোয় দেখা মিলেছে বিমানটির। বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে নিখোঁজ এএন-৩২-র সন্ধান পাওয়ার খবর জানানো হয়েছে।

অবশেষে খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ আন্তোনভ–৩২ বিমানের

অরুণাচল প্রদেশের উত্তর লিপো থেকে ১৬ কিলোমিটার দূরে পড়ে থাকতে দেখা গিয়েছে বিমানটিকে। বায়ুসেনার মিগ-১৭ হেলিকপ্টার সন্ধান চালানোর সময় বিমানটিকে লিপোর ১৬ কিলোমিটার দূরে টাটোর উত্তর-পূর্ব দিকে দেখা গিয়েছে। সেখানো পৌঁছনোর চেষ্টা করছে বায়ুসেনা।

গত ৩ জুন অসমের জোরহাট থেকে অরুণাচলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় বিমানটি। টানা সাতদিন ধরে বিমানটির খোঁজে সন্ধান চালিয়েছে বায়ুসেনা, নৌসেনা এবং ইসরো। বিমানটিতে মোট ১৩ জন যাত্রী ছিল। তাঁরা এখনও বেঁচে আছেন কিনা সেসম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+