নিজের ভুলে পরীক্ষা দিতে না পারায় ভুয়া গণধর্ষণের অভিযোগ ছাত্রীর
পরীক্ষার হলে পৌঁছতে দেরি হয়েছিল তাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আর দেওয়া হয়নি। নিজের ভুল ঢাকতে তাই ভুয়া গণধর্ষণের মামলা করলেন ১৯ বছরের ছাত্রী। জেরার মুখে ভেঙে পড়ে নিজের মুখেই সেকথা স্বীকার করেছে সে।
নয়ডা, ১৪ ডিসেম্বর : পরীক্ষার হলে পৌঁছতে দেরি হয়েছিল তাই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আর দেওয়া হয়নি। নিজের ভুল ঢাকতে তাই ভুয়া গণধর্ষণের মামলা করলেন ১৯ বছরের ছাত্রী। জেরার মুখে ভেঙে পড়ে নিজের মুখেই সেকথা স্বীকার করেছে সে।
পুলিশের তরফে জানানো হয়েছে, পরীক্ষা দিতে না পারায় বাবা-মার কাছে যাতে বকা খেতে না হয়, তার জন্য ভুয়া গণধর্ষণের মামলার ছক কষেছিল ওই ছাত্রী।

ছাত্রীর অভিযোগ ছিল, পরীক্ষা দিতে যাওয়ার পথে সফদারজঙ্গের কাছে ৪ অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।নয়ডার মাছে মহামায়া উড়ালপুলে বন্দুকের নিশানায় রেখে তাকে গণধর্ষণ করা হয়।
তদন্তকারী পুলিশ আধিকারিকদের কথায়, তদন্তে কোনও তথ্য প্রমাণই হাতে আসছিল না। গত ১০ ডিসেম্বর সেক্টর ৩৯ পুলিশ থানায় মেয়েটি বাবা-মায়ের সঙ্গে আসে। সেখানে তাকে নিজের বয়ান আবার বলতে বলা হয়। আর তাতেই বেশ খানিকটা হকচকিয়ে যায় মেয়েটি। এরপর জেরা করা হলে সে আসল ঘটনা নিজের মুখেই স্বীকার করে। পরে ম্যাজিস্ট্রেটের কাছেই নিজের দোষ স্বীকার করেছে ছাত্রী।
ওই ছাত্রীকে প্রথমবার ভুলের জন্য হুঁশিয়ারি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications