স্কুল পাঠ্যে গান্ধীজি হয়েছেন 'কুবুদ্ধি'! কংগ্রেস শাসিত রাজ্যে বিতর্ক
সরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৈরি মডিউলে ত্রুটি। ঘটনাটি কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে। সেখানে গান্ধীজিকে নেতিবাচকভাবে চিত্রিত করা হয়েছে। শিক্ষা দফতরের আধিকারিকরা বলছেন ছাপার ভুল।
সরকারি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তৈরি মডিউলে ত্রুটি। ঘটনাটি কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশে। সেখানে গান্ধীজিকে নেতিবাচকভাবে চিত্রিত করা হয়েছে। শিক্ষা দফতরের আধিকারিকরা বলছেন ছাপার ভুল।

টেস্ট পেপারের পট অফ গোল্ড অংশে রয়েছে প্রশ্ন উত্তর। সেখানেই দুই বন্ধুর কথা বলা হয়েছে সুবুদ্ধি আর কুবুদ্ধি। এই দুজনের চরিত্রের তুলনামূলক গুণাবলী সম্পর্কে প্রশ্নের উত্তরে বলা হয়েছে, কুবুদ্ধি একজন দুষ্ট লোক ছিলেন। তিনি মদ্যপান এবং গান্ধীজি জীবনযাপন করছিলেন। সরকারি আধিকারিকদের দাবি সঠিক লাইনটি হবে, কুবুদ্ধি একজন দুষ্ট লোক ছিলেন। তিনি মদ্যপান এবং জুয়ায় জীবনযাপন করছিলেন।
ভোপালের শাশকিয় নবীন হায়ার সেকেন্ডারি স্কুলে ইংরেজির শিক্ষিকা নীলম ভাসানিয়া বলেছেন, বিষয়টি ছাপার ভুল। এটা নয় যে, যিনি পেপারটি তৈরি করেছেন তিনি ভুল করেছেন। এটা মিস প্রিন্টিংয়ের একটি ঘটনা।
রাজ্য কংগ্রেসের মুখপত্র বিভা প্যাটেল বলেছেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। কেউ দোষী প্রমাণিত হলে, তাঁকে শাস্তি দেওয়া হবে।

Click it and Unblock the Notifications