'অমর জওয়ান জ্যোতি' সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, অভিযোগ কেন্দ্রের

ভুল তথ্যের অভিযোগ

দিল্লির ইন্ডিয়া গেটের নীচে গত ৫০ বছর ধরে প্রজ্বলিত রয়েছে 'অমর জওয়ান জ্যোতি'। ১৯৭১-এর যুদ্ধের শহিদ হওয়া সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি হয়েছিল 'অমর জওয়ান জ্যোতি'। ১৯৭২ সালে প্রজাতন্ত্র দিবসে এই শৌধের উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ৫০ বছর পর সেই অমর জওয়ান জ্যোতির আগুন নিভাতে চলেছে। সেনাবাহিনী সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতায় আসার পর তৈরি হওয়ার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের সঙ্গে জুড়তে চলেছে এটি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা নানা ধরনের প্রশ্ন তুলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে,অমর জওয়ান জ্যোতির শিখা নেভানো হচ্ছে না। শুধুমাত্র 'ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল' এর সঙ্গে যুক্ত করা হচ্ছে।

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে অমর জ্যোতি

ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে অমর জ্যোতি

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৭১-এ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়ী হয় ভারত। সেই যুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যেই তৈরি হয়েছিল এই 'অমর জওয়ান জ্যোতি'। ৫০ বছর পর চলতি বছর প্রজাতন্ত্র দিবসে একে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মোদি সরকার আসার পর তৈরি করা হয়েছে 'ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল'। এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল এর সঙ্গে যুক্ত হবেই অমর জওয়ান জ্যোতি।

 ভুল তথ্য প্রচারের অভিযোগ

ভুল তথ্য প্রচারের অভিযোগ

সূত্রের খবর,অমর জওয়ান জ্যোতির শিখা সম্পর্কে প্রচুর ভুল তথ্য প্রচারিত হয়েছে। ইন্ডিয়া গেটে মাত্র কয়েক জন শহীদের নাম খোদাই করা রয়েছে। দেশের জন্য অনেক শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের সকলের নাম সেখানে নেই। কিন্তু ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে ১৯৭১ এবং তার আগে ও পরে সকল যুদ্ধের সকল ভারতীয় শহীদদের নাম রয়েছে। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা জ্বালানোই সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন করা বলে মনে করেন সকলে।

শাসক- বিরোধী তরজা

শাসক- বিরোধী তরজা

এদিকে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে বিরোধীরা আক্রমণ করেছে। তার জবাবে সরকারের পক্ষ থেকে বিদ্রূপ করে বলা হয়েছে, গত সাত দশক ধরে যারা এই ধরনের একটি মেমোরিয়াল গঠন করতে পারেনি, এখন তাঁরাই শহীদদের স্থায়ী শ্রদ্ধা জানানো নিয়ে পরিহাস করছে।

রাহুল গান্ধীর অসন্তোষ

রাহুল গান্ধীর অসন্তোষ

তবে 'অমর জওয়ান জ্যোতি' দিল্লি গেট থেকে সরানোর সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই সিদ্ধান্তকে মোটেই সমর্থন করছে না জাতীয় কংগ্রেস। এদিন রাহুল গান্ধী টুইট করে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, "এটা খুবই দুঃখের বিষয় যে আমাদের সাহসী সৈন্যদের জন্য যে অমর শিখা জ্বলেছিল তা আজ নিভে যাবে। কিছু মানুষ দেশপ্রেম ও ত্যাগ বুঝতে পারে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+