রাখে হরি মারে কে! এই ভিডিওটা দেখলে বিশ্বাস করতে বাধ্য হবেন এই আপ্ত-বাক্য

সকলেই হতচিকত। হতবম্ভ। যারা ঘটনাটি চাক্ষুষ করেছিলেন তারা আতঙ্কে শিউরে উঠেছিলেন। অনেকে হায়-হায় করতে করতে ছুটেও গিয়েছিলেন। যত দ্রুত সম্ভব তিন জখমকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছিল।

সকলেই হতচিকত। হতবম্ভ। যারা ঘটনাটি চাক্ষুষ করেছিলেন তারা আতঙ্কে শিউরে উঠেছিলেন। অনেকে হায়-হায় করতে করতে ছুটেও গিয়েছিলেন। যত দ্রুত সম্ভব তিন জখমকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছিল। কারা এরা? কী এদের পরিচয়? তখন উৎসুক জনতা সমানে জানতে চাইছেন। কেউ বলছেন কবে এই শহরে এমন ভয়াবহ দুর্ঘটনা দেখা গিয়েছে। কেউ আবার মোটরবাইকে ধাক্কা দেওয়া সরকারি বাসটিকে সমানে গালিগালাজ করে চলেছেন। বাসের চালক অবশ্য ততক্ষণে ভাগলবা।

এমন এক ভিডিও যা হাড় হিম করে দেবে

আসলে কথাতেই আছে 'রাখে হরি মারে কে'। তিন জখমকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হল তখন জানা গেল দুর্ঘটনার ভয়াবহতা থাকলেও ঘটে গিয়েছে মিরাকল। তিন জখমের কেউ মৃত্য়ুর সঙ্গে পাঞ্চা লড়ছেন না। আকস্মিক দুর্ঘটনায় চৈতন্য় হারিয়েছেন।

১৬ সেপ্টেম্বরের এই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। ঘটনাস্থল তামিলনাড়ুর মাদুরাই শহর। এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে রাস্তার একটি ক্রশিং-এ একটি লেন দিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি বাস। আর ঠিক সে সময়ই ক্রশিং-এর অন্য় একটি লেন দিয়ে মোড় পার হতে গিয়েছিল একটি মোটরবাইক। যাতে চালক-সহ সওয়াড়ি ছিলেন ৩ জন। মুহূর্তের মধ্যে মোটরবাইকটি দুরন্ত গতিতে ছুটে আসে বাসের সামনের চাকার তলায় ঢুকে যায়। বাসটি ছিল তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের। চালক উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে জোরসে ব্রেক কষেছিলেন। তবু, তিন বাইক আরোহীকে চাকার সঙ্গে টেনে-হিঁচড়ে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যায় বাসটি।

এমন ঘটনায় ঘটনাস্থলের আশপাশে থাকা অনেকেই হতবাক হয়ে যান। আতঙ্কে অনেকে পড়িমড়ি করে ছুটে আসেন তিন জখমকে উদ্ধারে। চাকার তলা থেকে ২ জনকে বের করা হয়। আর একজন একটু ধারে পড়েছিল। তাকেও টেনে তুলে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা করেন জানান, তিন জনেরই আঘাত গুরুতর নয়। সকলেই বেঁচে আছেন। সামান্য কিছু আঁচড় লেগেছে শরীরে। আতঙ্কে আসলে এরা অচৈতন্য হয়ে গিয়েছে। চিকিৎসকের মুখে এমন কথা শুনে সকলেই আশ্বস্ত হন। কথাতেই আছে 'রাখে হরি মারে কে?'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+