চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচল কিশোরী, দেখুন ভিডিও

মিরাক্যাল বোধহয় একেই বলে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও প্রাণে বেঁচে গেল প্রতীক্ষা নাটেকর নামে এক যুবতী। ঘটনাটি ঘটেছে গত ১৩ মে মুম্বইয়ের ভান্ডুপ স্টেশনে।

ট্রেন ধরবেন বলে সকলে অপেক্ষা করছেন। স্টেশন চত্বর ভিড়ে ঠাসা। প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যে সকলে দাঁড়িয়ে গলদঘর্ম হচ্ছেন। তারই মধ্যে ঘটে গেল আশ্চর্য ঘটনা। ট্রেন তখন প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছে। সকলে তৈরি হচ্ছেন, স্টেশনে ট্রেন থামলেই কামরায় ওঠার।

আর ঠিক তখনই উল্টোদিক থেকে রেল লাইনে নেমে ট্রেনের দিকে দৌড়ে গেল এক কিশোরী। সবাইকে অবাক করে দৌড়ে গিয়ে ঝাঁপ দিল ট্রেনের সামনে।

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও প্রাণে বাঁচল কিশোরী, দেখুন ভিডিও

তবে মিরাক্যাল বোধহয় একেই বলে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েও প্রাণে বেঁচে গেল প্রতীক্ষা নাটেকর নামে ওই যুবতী। আর এই ঘটনায় উপস্থিত সকলের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ১৩ মে মুম্বইয়ের ভান্ডুপ স্টেশনে। তরুণী প্রতীক্ষা এখন সুস্থ। সে জানিয়েছে, কাজে বেরিয়ে ঘটনার দিন সে রেল লাইন পার করছিল। কানে হেডফোন লাগানো ছিল। লাইন পার করতে গিয়ে আচমকা সে দেখে উল্টোদিক থেকে ট্রেন ধেয়ে আসছে। ব্যস, তারপর আর কিছু মনে নেই।

তবে ঘটনা হল, ট্রেন দেখে ভয় পেয়ে ট্রেনের দিকেই দৌড়ে যান প্রতীক্ষা। যদিও মিরাক্যাল হয়েছে তাঁর সঙ্গে। সামান্য চোট পেয়েছেন ঠোঁট, চোখ ও মাথায়। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তাই সবাইকে কানে হেডফোন না লাগিয়ে রাস্তাঘাটে চলাফেরার পরামর্শ দিচ্ছেন মুম্বইয়ের প্রতীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+