'মোদী মন্দির' তৈরি হবে যোগীর রাজ্যে, দাবি মুসলিমদের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দির তৈরি করতে চান উত্তর প্রদেশের মুজফফরনগরের মুসলিমরা। বৃহস্পতিবার এই দাবি নিয়েই একদল মুসলিম মহিলা জেলা কালেক্টরের সঙ্গে দেখা করতে চান। সেখানে তাঁরা মোদীর নামে একটি সংগ্রহশালা তৈরি করার অনুমতি চেয়ে আবেদন করেছেন। সেই সংগ্রহশালারই তাঁরা নাম দিতে চান মোদী মন্দির।

মুজফফরনগরের বিজেপির মুসলিম মহিলা শাখাই এই আবেদন জানিয়েছে। তাঁদের নেতৃত্ব দিয়েছেন বিজেপি নেতা সমর গজনী এবং রুবি গজনী।
বিজেপির মুসলিম মহিলা সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য অনেককিছু করেছেন। বাইরের দেশেও সম্মানিত করা হয়েছে তাঁকে। তাই কৃষ্ণপুরী এলাকায় মোদী মন্দির তৈরি করে তাঁকে সম্মানিত করতে চান তাঁরা।
সৌদি আরবের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অব জায়েদে সম্মানিত করার পরেই এই মোদী মন্দির তৈরি করার উৎসাহ দেখা দিেয়ছে। মুজফফরনগরের মুসলিম সম্প্রদায় মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশেষ কিছু করা উচিত। সেকারণেই এই মোদী মন্দির তৈরির সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। মোদী মন্দির নামে যে সংগ্রহশালাটি তৈরি করা হবে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকবে। তাঁকে নিয়েই তৈরি হবে এই সংগ্রহশালা।












Click it and Unblock the Notifications