'ধর্ষণের ধরন' নিয়ে নয়া দাবি বিজেপি মন্ত্রীর ! শুরু বিতর্ক

ফের এক বিজেপি মন্ত্রীর বক্তব্য ঘিরে নয়া বিতর্ক তৈরি হল। যোগী রাজ্য উত্তরপ্রদেশের মন্ত্র উপেন্দ্র তিওয়ারি মন্তব্য করেছেন ধর্ষণ নিয়ে। আর সেই মন্তব্য ঘিরেই রীতিমতো আলোচনা শুরু হয়েছে। তাঁর মন্তব্যে তিনি 'ধর্ষণের ধরন' নিয়ে নয়া দাবি করেছেন।

ধর্ষণের ধরন নিয়ে নয়া দাবি বিজেপি মন্ত্রী উপেন্দ্র তিওয়ারির , শুরু বিতর্ক

উত্তরপ্রদেশের জল সরবরাহ ও জমি উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারি দাবি করেছেন,' ধর্ষণের একটা ধরন রয়েছে। যদি এখন একজন নাবালিকার ধর্ষণ হয়, তাহলে সেটা ধর্ষণ বলে মনে করা হবে। তবে আমরা যে শুনি বিবাহিত মহিলার ৩০-৩৫ বছরের মধ্য়ে থেকে এই ঘটনার শিকার হচ্ছেন.. ৭-৮ বছরের মেয়ের ক্ষেত্রে এটা একটা ঘটনা, তার পুলিশি অভিযোগ উঠে আসতে পারে। ..'


প্রশ্ন উঠছে তাহলে কী তিনি বিবাহিত মহিলাদের ধর্ষণকে অপরাধের মান্যতাই দিতে চাইছেন না? গোটা বিষয়টি নিয়ে যোগী রাজ্যজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এদিকে, বিজেপি শাসিত উত্তর প্রদেশে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণের ঘটনাতে বেশ উত্তপ্ত সেরাজ্যের রাজনীতি। আর সেই প্রেক্ষাপটে বক্তব্য রাখতে গিয়েই এমন মন্তব্য করেন উপেন্দ্র তিওয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+