বিজেপি শাসিত এই রাজ্যে ধর্ষণ করে পুড়িয়ে খুন করা হল নাবালিকাকে
মধ্যপ্রদেশের সাগর এলাকার জুঝরপুরা গ্রামে নাবালিকাকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মারা হল।
মধ্যপ্রদেশের সাগর এলাকার জুঝরপুরা গ্রামে নাবালিকাকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে মারা হল। বৃহস্পতিবার সন্ধ্যারাতে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই কিশোরী মারা গিয়েছে।

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিংয়ের বিধানসভা এলাকা এটি। পুলিশ জানিয়েছে, রবীন্দ্র চাধার নামে অভিযুক্ত ১৫ বছর বয়সী কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে একা ছিল। মেয়েটি দশম শ্রেণিতে পড়ে। এবং বাড়ির সকলে বিয়ে বাড়িতে যাওয়ায় সে একাই বাড়িতে ছিল।
পুলিশ সুপার এই ঘটনার পর জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। মধ্যপ্রদেশেরই এই সাগর জেলার মতি গ্রামে গত মার্চ মাসে একটি মেয়েকে দর্ষণ করা হলে সে আত্মহত্যা করে।
মার্চ মাসেরই শেষে ভূপেন্দ্র সিংয়ের নিজের এলাকায় একটি মেয়েকে ধর্ষণ করা হলে সেই আত্মহত্যা করে। তারপরে বৃহস্পতিবার ফের একই এলাকায় কিশোরী ধর্ষণের ঘটনা ঘটল।
এর আগে এপ্রিল মাসের শেষে সাগরের পাশের জেলা ছাতারপুরে তিন বছরের শিশুকে ধর্ষণ করা হয়। প্রতিবেশী ২০ বছরের যুবককে সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications