বদায়ুঁতে বাতিল ৫০০ টাকার নোট নিয়ে বচসা, প্রতিশোধে ধর্ষিতা নাবালিকা

বাতিল ৫০০ টাকার নোট নিয়ে বচসার জেরে প্রতিশোধ নিতে ধর্ষণ করা হল এক ১৫ বছরের কিশোরীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁতে।

নয়াদিল্লি, ২৪ নভেম্বর : নোট বাতিলের জেরে নানা ঘটনার মধ্যে এমন ঘটনারও সাক্ষী হতে হল দেশকে। বাতিল ৫০০ টাকার নোট নিয়ে বচসার জেরে প্রতিশোধ নিতে ধর্ষণ করা হল এক ১৫ বছরের কিশোরীকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁতে।

দিল্লিতে চলন্ত ট্রেনে ডাকাতির পর মহিলাকে ধর্ষণ

কেরলে গণধর্ষিতাকে পুলিশের প্রশ্ন, 'কে আপনাকে সবচেয়ে খুশি করেছে'!

নির্যাতিতা কিশোরীর পরিবার জানিয়েছে, অভিযুক্ত প্রথমে কিশোরীকে অপহরণ করে ও পরে সামনের মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

বদায়ুঁতে বাতিল ৫০০ টাকার নোট নিয়ে বচসা, প্রতিশোধে ধর্ষিতা নাবালিকা

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যাবেলায়। সেইসময়ে মেয়েটি বাড়িতে একাই ছিল। পরিবারের লোকজন সেইসময়ে হাসপাতালে গিয়েছিলেন। সেদিনই সকালে গোবর বিক্রি নিয়ে বচসা বাঁধে কিশোরীর পরিবারের সঙ্গে তিনজন লোকের।

টাকা না পেলেই ধর্ষণের অভিযোগ জানাতে পারবেন না যৌনকর্মীরা

একই ধর্ষকদের হাতে তিন বছর পর ফের গণধর্ষিতা দলিত যুবতী

পরিবারের লোকেদের দাবি, গোবর কিনতে এসেছিল তিনজন। কেনার পর বাতিল ৫০০ টাকার নোট দিয়ে চলে যাচ্ছিল তারা। তখনই মেয়েটির বাবা প্রতিবাদ করেন। স্পষ্ট জানিয়ে দেন বাতিল নোট তারা নেবেন না। এই নিয়ে বেশ গোলমাল হয়।

এরপরই সন্ধ্যায় এক নবম শ্রেণির ছাত্র এসে কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাতে মেয়েটির বাবা-মা বাড়িতে ফিরলে সমস্ত ঘটনা জানতে পারেন। এরপরই দাতাগঞ্জ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়।

ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগই আনা হয়েছে। এছাড়া শিশুদের উপরে যৌন নির্যাতন সংক্রান্ত পসকো আইনেও মামলা হয়েছে। পলাতক কিশোরের খোঁজে তল্লাশি চলছে। এছাড়া বচসার সময়ে উপস্থিত এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+