মুজফ্ফরনগরে যৌন হেনস্থার শিকার আশ্রমের নাবালকরা! পুলিশের জালে ধর্মগুরু
মুজফ্ফরনগরে যৌন হেনস্থাশিকার আশ্রমের নাবালকরা! পুলিশের জালে ধর্মগুরু
যৌন হেনস্থার ঘটনা এবার উত্তরপ্রদেশের মুফ্ফরনগরে। সেখানের একটি আশ্রমে একাধিক নাবালকের হেনস্থা হয়েছে বলে খবর।উত্তরপূর্বের রাজ্য থেকে সেখানে আসা একাধিক নাবলককে যৌন অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

উত্তরপ্রদেশের মুজফ্ফর নগরের গৌড়ীয় মঠের ভক্তিভূষণ গোবিন্দ মহারাজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শুধু মাত্র তাঁর বিরুদ্ধে যৌন অত্যাচারই নয়, পাশাপাশি, নাবালক আশ্রমিকদের প্রবল মারধরের অভিযোগও ওঠে। ঘটনায় অভিযুক্ত গুরু ও তাঁর শিষ্য গ্রেফতার হয়েছেন।
পুলিশ জানিয়েছে, আশ্রমে ১০ জন নাবালককে পড়াশোনা করাতেন ভক্তিভূষণরা। আর তারে নামে অকথ্য অত্য়াচার চালাতেন। সঙ্গে থাকত যৌন হেনস্থা। অভিযোগের ভিত্তিতে নাবালকদের মেডিক্যাল টেস্ট হতেই সমস্ত সত্যি প্রকাশ্যে আসে। পকসোর একাধিক ধারায় এই নাবালকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।












Click it and Unblock the Notifications