মাত্র ৭ ঘণ্টায় ধর্ষণ মামলার রায় দিলেন বিচারক, হইচই মধ্যপ্রদেশে
১৪ বছরের কিশোরকে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার দায়ে ২ বছরের সাজা দিলেন বিচারক।
১৪ বছরের কিশোরকে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার দায়ে ২ বছরের সাজা দিলেন বিচারক। মামলা দায়ের থেকে সাজা ঘোষণা হচে লাগল মাত্র পাঁচ দিন। আর শুনানি থেকে রায় ঘোষণা পর্যন্ত সময় লাগল মাত্র ৭ ঘণ্টা। একই দিনে সকাল থেকে শুরু করে বিকেলের মধ্যে রায় শুনিয়ে অভিযুক্ত কিশোরকে জুভেনাইল হোমে পাঠিয়ে দিলেন বিচারক।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। জুভেনাইল জাস্টিস বোর্ডের বিচারক তৃপ্তি পান্ডে এই অসাধ্যসাধন করেছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী দীপেন্দ্র মালু।
গত ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন ঘটনা ঘটে। মামলা দায়ের করা থেকে সাজা ঘোষণা পর্যন্ত সময় লেগেছে মাত্র ৫ দিন। ২০ অগাস্ট সন্ধ্যা ৬টায় বিচারক সাজা ঘোষণা করেছেন।
আদালতের কাছে সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে কেস ডায়েরি জমা করা হয়। বিকেলেই সাজা ঘোষণা হয়েছে। ২০১২ সালে পকসো আইন বলবৎ হওয়ার পরে এত কম সময়ে সাজা ঘোষণা আর কোনও মামলায় হয়নি বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।
ঘটনার দিন সকালে নিজের বাড়িতে অন্যদের সঙ্গে খেলছিল শিশুটি। সেখানেই ধর্ষণ করা হয়। পরে সে রাজস্থানে পালিয়ে যায়। সেখানে আত্মীয়ের বাড়ি থেকে কিশোরকে গ্রেফতার করা হয়। ভারতীয় দণ্ডবিধি মেনে পকসো আইনে বিচারক সাজা ঘোষণা করেছেন।












Click it and Unblock the Notifications