মোদীর মন্ত্রিসভায় কার হাতে কোন মন্ত্রক, দেখুন পূর্ণ ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তালিকা
কেন্দ্রে বৃহস্পতিবার শপথগ্রহণের পর এদিন ঘোষিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভায় কে কোন দফতর পেলেন তার তালিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মোট ৫৮ জন বৃহস্পতিবার রাষ্ট্রপতির সামনে শপথগ্রহণ করেছেন।
কেন্দ্রে বৃহস্পতিবার শপথগ্রহণের পর এদিন ঘোষিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভায় কে কোন দফতর পেলেন তার তালিকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মোট ৫৮ জন বৃহস্পতিবার রাষ্ট্রপতির সামনে শপথগ্রহণ করেছেন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন। এরপরে এদিন কে কোন মন্ত্রক পেলেন তার তালিকা ঘোষিত হল।

একনজরে কে কোন মন্ত্রক পেলেন তার তালিকা
- অমিত শাহ পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
- রাজনাথ সিং পেলেন প্রতিরক্ষা মন্ত্রক
- নির্মলা সীতারমন পেলেন অর্থমন্ত্রক ও কর্পোরেট অ্যাফেয়ার্স
- এস জয়শঙ্কর পেলেন বিদেশ মন্ত্রক
- নিতিন গডকড়ি পেলেন সড়ক পরিবহণ, হাইওয়ে, মাইক্রো, স্মল ও মিডিয়াম ইন্ডাস্ট্রিজ মন্ত্রক
- রামবিলাস পাসোয়ান ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন
- নরেন্দ্র সিং তোমর পেলেন কৃষি, কৃষক উন্নয়ন, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতী রাজ
- রবিশঙ্কর প্রসাদ পেলেন আইন ও বিচার এবং জ্ঞাপন ও তথ্যপ্রযুক্তি
- হরসিমরত কউর বাদল পেলেন খাদ্য প্রক্রিয়াকরণ
- থাওহর চাঁদ গেহলট পেলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
- রমেশ পোখরিয়াল পেলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক
- অর্জুন মুন্ডা পেলেন উপজাতি উন্নয়ন
- স্মৃতি ইরানি পেলেন মহিলা ও শিশু কল্যাণ উন্নয়ন মন্ত্রক
- হর্ষবর্ধন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি
- প্রকাশ জাভড়েকর পেলেন পরিবেশ, বন, আবহাওয়ার পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রক
- পীযূষ গোয়েল পেলেন রেল ও শিল্প
- ধর্মেন্দ্র প্রধান পেলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং স্টিল
- মুক্তার আব্বাস নকভি পেলেন সংখ্যালঘু উন্নয়ন
- প্রহ্লাদ যোশী পেলেন সংসদীয় অ্যাফেয়ার্স, কয়লা ও খনি
- মহেন্দ্র নাথ পাণ্ডে পেলেন স্কিল ডেভেলপমেন্ট ও উদ্যোগ
- অরবিন্দ গণপত সাওয়ন্ত পেলেন ভারী শিল্প ও সরকারি সংস্থা
- গিরিরাজ সিং পেলেন পশুপালন, ডেয়ারি ও মৎস্য মন্ত্রক
- গজেন্দ্র সিং শেখাওয়াত পেলেন জলশক্তি মন্ত্রক
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত
- সন্তোষ কুমার গাঙ্গওয়ার পেলেন শ্রম ও কর্মসংস্থান
- রাও ইন্দরজিত সিং পেলেন স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ও পরিকল্পনা মন্ত্রক
- শ্রীপদ ইয়েসো নায়েক পেলেন আয়ুর্বেদ, যোগ, ন্যাচেরোপ্যাথি, ইউনানি, সিদ্ধা, হোমিওপ্যাথি
- জীতেন্দ্র সিং উত্তর-পূর্ব উন্নয়ন
- কিরেণ রিজিজু ইয়ুথ অ্যাফেয়ার্স ও ক্রীড়া
- প্রহ্লাদ যোশী পেলেন সংষ্কৃতি ও পর্যটন মন্ত্রক
- রাজ কুমার সিং শক্তি পুনর্নবীকরণযোগ্য শক্তি
- হরদীপ সিং পুরী পেলেন হাউসিং ও নগরোন্নয়ন এবং অসামরিক বিমান পরিবহণ
- মনসুখ এল মাণ্ডব্য পেলেন জাহাজ মন্ত্রক ও রায়াসনিক ও সার মন্ত্রক












Click it and Unblock the Notifications