রাশিয়ান ভাষা শেখা সহ ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য একগুচ্ছ উপদেষ্টা জারি প্রতিরক্ষা মন্ত্রকের

রাশিয়ান ভাষা শেখা সহ ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য একগুচ্ছ উপদেষ্টা জারি প্রতিরক্ষা মন্ত্রকের

রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ইউক্রেনে আটকে বহু ভারতীয় নাগরিক। ভারতের পক্ষ থেকে অপরেশন গঙ্গা–এ আওতায় বৃহস্পতিবার পর্যন্ত বহু ভারতীয় নাগরিক বিশেষ করে পড়ুয়ারা দেশে ফিরে এসেছেন। তবে এখনও অনেক ভারতীয়রাই ইউক্রেনে আটকে রয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ইউক্রেনের ভারতীয়দের জন্য উপদেষ্টা জারি করা হয়েছে। ভারতীয়দের প্রাথমিক যোগাযোগের জন্য রাশিয়ান ভাষা শিখতে বলা হয়েছে, যেমন '‌আমরা পড়ুয়া’‌, '‌আমরা সেনা নই’‌, '‌দয়া করে আমাদের ক্ষতি করবেন না’‌ এবং '‌আমরা ভারত থেকে’‌ ইত্যাদি ইত্যাদি। প্রসঙ্গত যুদ্ধের সময় দেশের দুই পড়ুয়া নিহত হওয়ার পর থেকেই ভারত সরকারের উদ্বেগ বেড়েছে।


ফোনের ব্যাটারি বাঁচিয়ে রাখুন

ফোনের ব্যাটারি বাঁচিয়ে রাখুন

ভারতীয়দের এও বলা হয়েছে যে তাঁরা যেন তাঁদের ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে দেন এবং ফোনের ব্যাটারি বাঁচিয়ে রাখতে খুব ধীর আওয়াজে সীমিত কথা বলুন। এই উপদেষ্টা তৈরি করেছে মনোহর পরিকর প্রতিরক্ষা স্টাডিজ ও বিশ্লেষণ প্রতিষ্ঠান। সেখানে বলা হয়েছে, ‘স্থির থাকুন, নিয়মিত গভীর শ্বাস-প্রশ্বাস এবং ভালো রক্ত সঞ্চালন বজায় রাখার জন্য অঙ্গ-প্রত্যঙ্গের হালকা নড়াচড়া করুন‌।'‌ উপদেষ্টার মধ্যে একটি বেঁচে থাকার নির্দেশিকাও রয়েছে।

জরুরি জিনিস সহ ছোট কিট বহন করুন

জরুরি জিনিস সহ ছোট কিট বহন করুন

উপদেষ্টা অনুসারে যুদ্ধ বিধ্বস্ত জায়গায় থাকা ভারতীয়দের বলা হয়েছে প্রয়োজনীয় জিনিস সহ একটি ছোট কিট যেন তাঁরা বহন করে। ‘‌পাসপোর্ট, পরিচয়পত্র, জরুরি ওষুধ, জীবনদায়ী ওষুধ, টর্চ, দেশলাই বাক্স, লাইটার, মোমবাতি, নগদ টাকা, এনার্জি বার, পাওয়ার ব্যাঙ্ক, জল, ফার্স্ট-এইড কিট, হেড গিয়ার, মাফলার, গ্লাভ, গরম জ্যাকেট, গরম মোজা ও স্বাচ্ছন্দ্য বোধ করে এমন জুতো জরুরি কিটে যেন উপলব্ধ থাকে।'‌ উপদেষ্টায় আরও বলা হয়েছে, ‘‌খাবার ও জল বাঁচিয়ে এবং শেয়ার করে খান:‌ পুরো খাবার খাবেন না, ছোট ছোট করে প্রত্যেক সময়ে খান যাতে রেশন বাঁচাতে পারেন। জল খান। যদি আপনি নিজেকে খোলা জায়গায় বা মাঠে পান তবে বরফ গলিয়ে জল তৈরি করুন।'‌

 চেক পোস্ট বা রুশ সেনাদের মুখোমুখি হলে কি করবেন

চেক পোস্ট বা রুশ সেনাদের মুখোমুখি হলে কি করবেন

উপদেষ্টায় এও বলা হয়েছে, ‘‌যদি ভারতীয়দের সেনা চেক পোস্ট বা পুলিশ/‌সশস্ত্র বাহিনী থামায় তবে তাঁদের সঙ্গে সহায়তা করুন/‌বাধ্য হন/‌কাঁধের ওপর থেকে হাত ওপরে তুলুন/‌নরমভাবে কথা বলুন/‌জরুরি তথ্য দেখান/‌কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করুন/‌হেল্পলাইন নম্বরে ফোন করুন কোনও সংঘর্ষে না গিয়ে।'‌

 সতর্ক থাকুন

সতর্ক থাকুন

উপদেষ্টায় ভারতীয় নাগরিককে এরিয়াল রেইড, বিমান/‌ড্রোন দিয়ে হামলা, মিসাইল হামলা, আর্টিলারি শেলিং, ছোট অস্ত্র/‌বন্দুকের গুলি, গ্রেনেড বিস্ফোরণ, মলোটভ ককটেল (‌স্থানীয় মানুয়/‌সেনার দ্বারা ছোঁড়া)‌, বহুতলে ধস, ধ্বংসাবশেষ গায়ে পড়া, ইন্টারনেট জ্যাম হয়ে যাওয়া, বিদ্যুৎ/‌খাবার/‌জলের ঘাটতি, হিমায়িত তাপমাত্রা, শারীরিকভাবে বিধ্বস্ত/‌আতঙ্কিত হওয়া, আহত/‌চিকিৎসার অভাব, যাতায়াতের অভাব, সশস্ত্র বাহিনী/‌সেনা কর্মীদের মুখোমুখি হওয়ার থেকে সতর্ক করেছে।

উপদেষ্টায় ভারতীয়দের যা যা করতে বলা হয়েছে

উপদেষ্টায় ভারতীয়দের যা যা করতে বলা হয়েছে

*আপনার সহযোগী ভারতীয়দের সঙ্গে তথ্য সংগ্রহ ও শেয়ার করুন।

*মানসিরভাবে দৃঢ় থাকুন/‌আতঙ্কিত হবেন না।

*দশজন করে ভারতীয় পড়ুয়াদের নিয়ে নিজেরা ছোট ছোট দল/‌স্কোয়াড করুন।

*এর মধ্যে, বন্ধু/জোড়া পদ্ধতি সংগঠিত করুন/দশ জনের প্রতিটি গ্রুপে একজন সমন্বয়কারী এবং একজন উপ-সমন্বয়ক মনোনীত করুন

*আপনার উপস্থিতি এবং অবস্থান সর্বদা আপনার বন্ধু/ছোট গোষ্ঠী সমন্বয়কারীদের জানা উচিত

*হোয়্যাটসঅ্যার গ্রুপ খুলুন, তথ্য সংগ্রহ করুন, নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ভারতের সঙ্গে যোগাযোগ করুন।

*দূতাবাসের কন্ট্রোল রুম বা দিল্লির সঙ্গে হোয়াটসঅ্যাপে নিজেদের জিওলোকেশন শেয়ার করুন।

*প্রত্যেক আট ঘণ্টা অন্তর অন্তর তথ্য আপডেট করুন।

*আট ঘণ্টা অন্তর অন্তর হেডকাউন্ট করুন।

*গ্রুপ/‌স্কোয়াড সমন্বয়কারীকে অবশ্যই তাঁদের লোকেশন কন্ট্রোল রুম/‌হেল্পলাইন নম্বরে জানাতে হবে।

*ফোনের ব্যাটারি সংরক্ষণের জন্য শুধুমাত্র সমন্বয়কারী/ডেপুটি কো-অর্ডিনেটরকে ভারতের স্থানীয় কর্তৃপক্ষ/দূতাবাস/কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে হবে।

ভারতীয়দের এই জিনিসগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে

*সবসময় বাঙ্কার/‌বেসমেন্ট/‌আশ্রয় থেকে বেরোনো এড়িয়ে যান।

*শহরের কেন্দ্রস্থল/জনবহুল এলাকায় যাবেন না

*স্থানীয় প্রতিবাদকারী বা সেনাদের সঙ্গে যোগ দেবেন না

*সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করা থেকে বিরত থাকুন।

*অস্ত্র বা কোনও অবিস্ফোরিত গোলাবারুদ/শেল তুলবেন না

*সেনার গাড়ি/‌সেনাবাহিনী/‌সৈন্য/‌চেকপোস্টে কোনও ধরনের ছবি বা সেলফি তুলবেন না।

*যুদ্ধ পরিস্থিতির কোনও ভিডিও বা লাইভ করবেন না।

*সতর্কতার সাইরেন শুনতে পেলেই, যেখানে সম্ভব আশ্রয় নিয়ে নিন। আপনি যদি খোলা জায়গায় থাকেন তবে পেটের ওপর ভর করে সোজা শুয়ে পড়ুন এবং ব্যাকপ্যাক দিয়ে নিজের মাথা ঢেকে রাখুন।

*আবদ্ধ স্থানে আগুন জ্বালাবেন না

* মদ খাবেন না/‌পদার্থের অপব্যবহার থেকে বিরত থাকুন।

*চিলব্লেইন/ফ্রস্টবাইট এড়াতে ভেজা মোজা পরবেন না। যদি সম্ভব হয় তবে জুতো খুলে ফেলুন এবং মোজা সহ ভেজা জিনিসগুলি শুকনো করতে দিন।

*ভেঙে পড়তে পারে/ক্ষতিগ্রস্ত বহুতল এড়িয়ে চলুন এবং মাথায় পড়তে পারে/উড়ন্ত ধ্বংসাবশেষ সম্পর্কে সচেতন হন

*বিস্ফোরণ বা গোলাগুলির সময় উড়ন্ত কাঁচ থেকে আঘাত এড়াতে কাচের জানালা থেকে দূরে থাকুন

*চেক-পোস্টে, হঠাৎ করে আপনার পকেটে থাকা জিনিস/নথিপত্র বের করে সশস্ত্র কর্মীদের সতর্ক করবেন না যদি না তা করতে বলা হয়। সশস্ত্র কর্মীদের মুখোমুখি হলে আকস্মিক বা ঝাঁকুনিপূর্ণ আন্দোলনে জড়াবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+