করোনা কালে দেশে শিল্পের করুণ দশা! আগস্টে আটটি মূল শিল্পে উৎপাদন হ্রাস ৮.৫%, সংকোচন ১৭.৮%
করোনা কালে করুণ দশা ভারতের শিল্পের। শিল্প ও বানিজ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পরিকাঠামো ক্ষেত্রে দেশের যে আটটি কোর সেক্টর রয়েছে, সেখানে শিল্পে উৎপাদন হ্রাসের পরিমাণ ৮.৫%।
করোনা কালে করুণ দশা ভারতের শিল্পের। শিল্প ও বানিজ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, পরিকাঠামো ক্ষেত্রে দেশের যে আটটি কোর সেক্টর রয়েছে, সেখানে শিল্পে উৎপাদন হ্রাসের পরিমাণ ৮.৫%।

পরপর ৬ মাসে শিল্পে সংকোচন
পর পর ৬ মাসে শিল্পে সংকোচনও হয়েছে। মূলত স্টিল, সিমেন্ট ও রিফাইনারি প্রোডাকশন হ্রাস পাওয়ায় শিল্পে সংকোচন দেখা গিয়েছে।

অগাস্টে শিল্পে উৎপাদন আরও হ্রাস
অগাস্টে দেশে শিল্পে উৎপাদন আরও হ্রাস পেয়েছে। আটটি কোর শিল্পের ইন্ডেক্স পড়ে গিয়েছে ০.২ শতাংশ।

দেশের আটটি কোর শিল্প
দেশের আটটি কোর শিল্প হল. কয়লা, ক্রুড অয়েল, প্রাকৃতিক গ্যাস, রিফাইনারি প্রোডাক্ট, ফার্টিলাইজার, স্টিল, সিমেন্ট, ইলেকট্রিসিটি। এই শিল্পগুলি দেশের ইনডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনসের ৪০.২৭ শতাংশ। এর মধ্যে কয়লা এবং সারকে বাদ দিলে, বাকি সেক্টরগুলিতে অগাস্টে নেগেটিভ গ্রোথ দেখা গিয়েছে।

এপ্রিল থেকে অগাস্টে শিল্প সংকোচন ১৭.৮%
এপ্রিল থেকে অগাস্টে আটটি কোর সেক্টরে শিল্প সংকোচনের পরিমাণ ১৭.৮ শতাংশ। এই তুলনা করা হয়েছে একবছর আগেকার সময়ের সঙ্গে। এই সেক্টরগুলিতে একবছর আগে বৃদ্ধির পরিমাণ ছিল ২.৫%।












Click it and Unblock the Notifications