গর্ভাবস্থায় নারীর কামনা-বাসনা ঠিক নয়! এই কথা খোদ কেন্দ্রীয় মন্ত্রকের! ভাইরাল খবর
নিজেদের অবস্থানেই অটল আয়ুষ মন্ত্রক। যোগা ও নেচারোপ্যাথিতে অভিজ্ঞতা দিয়েই,গর্ভবতী নারী এবং গর্ভস্থ্য সন্তানের সুস্বাস্থ্যের জন্য করণীয় কী তা নিয়ে পুস্তিকা প্রকাশ করা হয়েছে।
গর্ভবতী নারী এবং গর্ভস্থ সন্তানের সুস্বাস্থ্যের জন্য কী কী করণীয় তা নিয়ে সংবাদ মাধ্য়মে প্রকাশিত রিপোর্ট ঠিক নয়। যোগা ও নেচারোপ্যাথিতে দীর্ঘদিনের অভিজ্ঞতার ওপর নির্ভর করেই ওই পুস্তিকা তৈরি করা হয়েছে এবং দুহাজার তেরো সাল থেকে তা একইভাবে প্রকাশ করা হচ্ছে। এমন বক্তব্য জারি করে নিজেদের অবস্থানেই আটল থাকল আয়ুষ মন্ত্রক।

গর্ভবতী নারী এবং গর্ভস্থ সন্তানের সুস্বাস্থ্যের জন্য কী কী করণীয় তা নিয়ে নিদান দিয়েছিল ভারত সরকারের আয়ুষ মন্ত্রক। গর্ভবতী নারীর জন্য ডিম-মাংসের সঙ্গে, কামনা-বাসনা-যৌনতাও বর্জনীয় বলে নিদান দিয়েছিল। সঙ্গে আরও বলা হয়েছিল, এই সময় আধ্যাত্মিক চিন্তার সঙ্গে অনিন্দ্যসুন্দর শিল্পকলার মধ্যেও থাকতে হবে। যা নিয়ে সারা দেশেই সমালোচনার ঝড় ওঠে। ১৩ জুন আয়ুষ মন্ত্রক থেকে প্রকাশিত ওই পুস্তিকা বিভ্রান্তিমূলক এবং অবৈজ্ঞানিক বলেও অভিযোগ ওঠে। চিকিৎসা শাস্ত্রের গবেষকদের সবসময়ই পরামর্শ, গর্ভবতী নারী এবং তাঁর গর্ভস্থ্য সন্তানের সুস্বাস্থ্যের জন্য নির্দিষ্ট পরিমাণ আমিষ আহার অত্যন্ত জরুরি। প্রথম তিন মাস বাদ দিয়ে প্রয়োজনে যৌনতাও চলতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

বুধবার বিবৃতি জারি করে, বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের ওপরই দায় চাপিয়েছে আয়ুষ মন্ত্রক। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ঠিক নয় বলেও বিবৃতিতে জানিয়েছে আয়ুষ মন্ত্রক। যোগা ও নেচারোপ্যাথিতে দীর্ঘদিনের অভিজ্ঞতার ওপর নির্ভর করেই ওই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে মন্ত্রকের তরফে। পুস্তিকাটির উদ্দেশ্য ছিল, যোগা ও নেচারোপ্যাথিতে গর্ভবতী নারী এবং গর্ভস্থ সন্তান এবং নতুন মায়েদের সুস্বাস্থ্যের জন্য গবেষণা লব্ধ তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা।
২০১৩ সাল থেকেই পুস্তিকাটি আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর তরফে পুস্তিকাটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে, তা ঠিক নয় বলেই সরকারি বিবৃতিতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications