তিন তালাক নিয়ে 'সুপ্রিম' অধিকার নিয়ে প্রশ্ন, বিতর্কে সিদ্দিকুল্লা চৌধুরী, বরখাস্তের দাবি বিজেপির
সুপ্রিম কোর্টের অধিকার নিয়ে প্রশ্ন তুলে বিপাকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিন তালাক নিয়ে সুপ্রিমকোর্টের মন্তব্য করার কোনও অধিকার নেই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি
সুপ্রিম কোর্টের অধিকার নিয়ে প্রশ্ন তুলে বিপাকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিন তালাক নিয়ে সুপ্রিমকোর্টের মন্তব্য করার কোনও অধিকার নেই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। ঘটনার জেরে সিদ্দিকুল্লাকে বরখাস্তের দাবি করেছে বিজেপি। ঘটনায় তৃণমূলের অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা।

সিপিএম, কংগ্রেস, বিজেপি, প্রায় সবকটি রাজনৈতিক দল, তিন তালাক তুলে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেও, তৃণমূলের হয়ে নির্বাচিত, তথা জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী এর কড়া বিরোধিতা করেছেন। তাঁর দাবি, তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের বলার কোনও অধিকার নেই। বিষয়টি নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী সংবিধানকে অবমাননা করছেন বলে অভিযোগ করেছে বিজেপি। তাঁকে বরখাস্তের দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিন্হা। সিদ্দিকুল্লার মতই, তৃণমূলের মত কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল সিনহা।

তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মোদীর জয় হিসাবে তুলে ধরতে চাইছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এই জয় তাদেরই। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, দেশের ধর্মনিরপেক্ষতা এবং প্রগতিকে এই রায় সাহায্য করবে। কংগ্রেস সহসভাপতি রাহুল গাঁধী থেকে প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী, সকলেই সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
তবে তিন তালাক নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি তৃণমূল। বিষয়টি নিয়ে তৃণমূলের অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে রাজ্যের বিরোধী দলগুলি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications