পরিযায়ী শ্রমিকদের ইস্যু করে 'ড্রামাবাজি' করছে কংগ্রেস, পাল্টা তোপ রবিশঙ্কর প্রসাদের
পরিযায়ী শ্রমিকদের ইস্যু করে 'ড্রামাবাজি' করছে কংগ্রেস, পাল্টা তোপ রবিশঙ্কর প্রসাদের
করোনা পরিস্থিতির মধ্য পরিযায়ী শ্রমিকদের নিয়ে তুমুল রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে দেশে। সোনিয়া গান্ধী গতকালই ভিডিও বার্তায় অভিযোগ করেছেন গোটা দেশ পরিযায়ী শ্রমিকদের কষ্ট গোটা দেশ দেখতে পাচ্ছে। কেবল বিজেপির চোখে পড়ছে না। তার পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ অভিযোগ করেছেন, পরিযায়ী শ্রমিকদের ইস্যু করে ড্রামাবাজি করছে কংগ্রেস।

রবিশঙ্কর প্রসাদের আক্রমণ
রবিশঙ্কর প্রসাদ অভিযোগ করেছেন, পরিযায়ী শ্রমিকদের ইস্যু করে অকারণে রাজনীতি করছে কংগ্রেস। পুরোটাই ড্রামাবাজি বলে অভিযোগ করেছেন তিনি। উত্তর প্রদেশে পরিযায়ী শ্রমিকদের জন্য যে যান পাঠিয়েছিল কংগ্রেস সেগুলি ছিল বাইক, গাড়ি, ট্রাকও ছিল। তাহলেই বোঝা যাচ্ছে কতটা পরিযায়ী শ্রমিকদের নিয়ে চিন্তত তারা।

সোনিয়ার অভিযোগ
গতকাল সোনিয়া গান্ধী অভিযোগ করেছিলেন পরিযায়ী শ্রমিকদের কষ্ট গোটা দেশ দেখতে পাচ্ছে কেবলমাত্র বিজেপির চোখে পড়ছে না। রবিশঙ্কর প্রসাদ পাল্টা আক্রমণ করে অভিযোগ করেছেন, কংগ্রেস একদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য বিনা ভাড়ায় সফর করানোর দাবি জানাচ্ছে। অন্যদিকে রাজস্থানের কংগ্রেস সরকার পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিহার ও উত্তর প্রদেশের কাছ থেকে টাকা চাইছে।

পরিযায়ী শ্রমিকদের বিশেষ ট্রেন
রবি শঙ্কর প্রসাদ দাবি করেছেন কংগ্রেসকে ফেরাতেই একমাত্র বিশেষ ট্রেন চালিয়েছে মোদী সরকার। বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকদের বিশেষ ট্রেনে ফেরানো হচ্ছে। তাতে ৮৫ শতাংশ ভাড়া কেন্দ্রীয় সরকার দিচ্ছে। রাজ্য গুলিতে কেবল মাত্র ২৫ শতাংশ ভাড়া দিতে হচ্ছে।

পরিযায়ী শ্রমিকরা ফিরতেই ছড়াচ্ছে করোনা সংক্রমণ
করোনা সংক্রমণের ইতিমধ্যেই গোটা দেশে বাড়তে শুরু করেছে। পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে ফিরতে শুরু করায় সেখানে করোনা সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই কর্নাটক সরকার ৫ রাজ্যের সীমান্ত বন্ধ করে দিয়েছে এমনকী ৫ রাজ্য থেকে বিমানও আসতে দেওয়া হবে না বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications