পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের মন্তব্যকে সমর্থন কেন্দ্রীয় মন্ত্রীর

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের মন্তব্যকে সমর্থন কেন্দ্রীয় মন্ত্রীর

প্রতিরক্ষা বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীপদ ইয়েসো নায়েক কয়েক দিন আগে করা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সেনাপ্রধানের মন্তব্যকে সমর্থন করলেন। মঙ্গলবার এই বিষয়ে সংবাদসংস্থা এএনআই-কে মন্ত্রী বলেন, 'সেনার যোশ সবসময়ই উচুতে থাকে। তাদের এই বক্তব্য ভুল নয়। আমরা এই বিষয়ে লোচনা করব। নিশ্চিত ভাবে আমরা এই বিষয়ে নজর দেব। বিষয়টি খতিয়ে দেখব।'

সেনাপ্রধানের বক্তব্য

এর আগে পাক অধিকৃত কাশ্মীর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল নারভানে বলেন, 'আমাদের দেশের সংসদে ইতিমধ্যেই একটি প্রস্তাব পাশ করা রয়েছে যাতে বলা যে সমস্ত জম্মু ও কাশ্মীরই ভারতের অংশ। যদি এরপর সংসদ চায় যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হবে এবং সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয় তবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।'

'যুদ্ধে নামতে হবে বলে প্রস্তুত হচ্ছে সেনা'

'যুদ্ধে নামতে হবে বলে প্রস্তুত হচ্ছে সেনা'

পাশাপাশি সেনা প্রধান আরও বলেছিলেন, 'নিয়ন্ত্রণ রেখা খুবই সক্রিয়। আমাদের গোয়েন্দারা কড়া নজর রাখছে পরিস্থিতির উপর। তারা বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে। আমরা এই কড়া নজর দিচ্ছি পলেই একের পর এক পাকিস্তানের জঙ্গি অনুপ্রবেশ রুখতে সমর্থ হয়েছে।' সেনাপ্রধান জেনারেল মুকুন্দ নারভানে আরও জানান, ভারতীয় সেনার কাছে এখন ছোট ছোট লক্ষ্যগুলির মধ্যে রয়েছে দেশের ইনসারজেন্সিকে রোখা। তবে ভবিষ্যতে আমাদের প্রকৃতপক্ষে যুদ্ধে নামতে হবে বলে প্রস্তুত হচ্ছে সেনা।

পাকিস্তান-চিন সীমান্তে নজর

পাকিস্তান-চিন সীমান্তে নজর

এদিকে শুধু পাকিস্তান নয়, চিন সীমান্তের দিকেও সমান নজর দেওয়ার কথা শোনা যায় সেনাপ্রধানের মুখে। তিনি বলেন, 'আমার মনে হয় উত্তর এবং পশ্চিম, উভয় সীমান্তেই সমান মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে।' সেনাপ্রধান আরও বলেন, 'যদি আমরা দেখি যে কোনও একটি সীমান্ত থেকে আমাদের উপর চাপ আসছে তবে সেনার সিংহভাগকে সেখানে পাঠানো হবে। তবে অপর প্রান্তকে ফাঁকা করে দেওয়া হবে না। সেখানেও পর্যাপ্ত পরিমাণে সৈন্য মোতায়েন থাকবে। যাতে সেই দিক দিয়েও যদি হামলা হয় তবে তা আমরা প্রতিহত করতে পারি। এই কারণেই আমাদের যুগ্ম টাস্ক ফোর্স রয়েছে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+