কেন্দ্রীয় মন্ত্রী যোগ দিলেন বিজেপিতে! দলীয় সদস্যপদ তুলে দিলেন কার্যকরী সভাপতি
আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাল্টামেন্ট হাউসে এদিনের এই অনুষ্ঠানে ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।
আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাল্টামেন্ট হাউসে এদিনের এই অনুষ্ঠানে ছিলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব কাছের বলেই পরিচিত এস জয়শঙ্কর। বিদেশ মন্ত্রকের কোনও সংকটে তিনি ক্রাইসিস ম্যানেজার হিসেবে পরিচিত।

মোদী ক্যাবিনেটে এবার আশ্চর্যজনকভাবে স্থান পেয়ে যান প্রাক্তন বিদেশ সচিব। ১৯৭৭ ব্যাচের এই আইএফএস অফিসার পদ্মশ্রী পদক পেয়েছেন। প্রথম মোদী সরকারের ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত তিনি দেশের বিদেশ সচিবও ছিলেন।
২০১৮-র জানুয়ারিতে অবসর গ্রহণের পর এস জয়শঙ্কর টাটাগ্রুপে যোগ দিয়েছিলেন। ছিলেন গ্রোবাল কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট। সরকারের চিন ও আমেরিকা সংক্রান্ত কৌশল তৈরিতে তিনি সকলের কাছে পরিচিত।
মনমোহন সিং-র নেতৃত্বে দ্বিতীয় ইউপিএ সরকারে ২০০৮ সালে ভারত-মার্কিন পরমানু চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ৩০ মে জয়শঙ্কর বিদেশমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।
Delhi: External Affairs Minister Subrahmanyam Jaishankar formally joined BJP today in presence of Working President J.P. Nadda, at Parliament House. pic.twitter.com/lyD2Ph05rU
— ANI (@ANI) June 24, 2019












Click it and Unblock the Notifications