বিলিয়ন ডলার বিনিয়োগ করে অ্যামাজন ভারতকে দয়া দেখাচ্ছে না, মন্তব্য পীযূষ গোয়েলের
বিলিয়ন ডলার বিনিয়োগ করে অ্যামাজন ভারতকে দয়া দেখাচ্ছে না, মন্তব্য পীযূষ গোয়েলের
ইতিমধ্যেই ভারত সফরে এসে প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার ক্ষেত্র গুলিকে ডিজিটাইজ করতে এবার অ্যামাজনের এই নতুন ভাবনা বলে জানা যাচ্ছে।

এবার এই প্রসঙ্গেই অ্যামজনকে একহাত নিতে দেখা গেলো দেশের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে। এই প্রসঙ্গে তিনি বলেন ভারতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যামাজন ভারতের উপর কোনও দয়া দেখাচ্ছে না। মঙ্গলবার এই প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, " বিনিয়োগকারীরা এই ক্ষেত্রে আইনের পথ অনুসরণ করুন। অ্যামাজন এক বিলিয়ন ডলার বিনিয়োগ করে ভারতকে কোনও অনুগ্রহ করছে না। এই টাকা বিনিয়োগের পর যদি তারা লোকসানের মুখে পড়ে তখন তার উত্তর সরকারকেই দিতে হয় অনেক ক্ষেত্রে।"
এদিকে ভারতে অ্যামাজনের একাধিক ছাড় এবং পছন্দের বিক্রেতাদের সাথে একচেটিয়া টাই-আপ সহ একাধিক অভিযোগে ইতিমধ্যেই জেরবার অ্যামাজন। সূত্রের খবর, অন্যদিকে ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও এই রকম তদন্তের অভিযোগ ওঠায় একাধিক তদন্তের মুখোমুখিও হয় অ্যামাজন।
এদিকে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের অগ্রগতির বিষয়ে বিশদ সহায়তা সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য তিন দিনে ভারত সফরে রয়েছেন অ্যামাজন প্রধান। দিল্লিতে প্রাথমিক ভাবে বুধবার তার অনুষ্ঠানের সূচনা হয়। যেখানে তিনি একাধিক নীতি নির্ধারকদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications