Covid-19 মোকাবিলা করতে অনেক টাকার প্রয়োজন! পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে বিস্ফোরক মন্ত্রী

কার্যত প্রত্যেকদিনই বাড়ছে জ্বালানির দাম। ইতিমধ্যে ১১০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রলের দাম। এমনকি দেশের একাধিক রাজ্যে ১০০ টাকাও পেরিয়ে গিয়েছে ডিজেলের দামও। এই অবস্থায় মধ্যবিত্তের পকেটে আগুন।

কার্যত প্রত্যেকদিনই বাড়ছে জ্বালানির দাম। ইতিমধ্যে ১১০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রলের দাম। এমনকি দেশের একাধিক রাজ্যে ১০০ টাকাও পেরিয়ে গিয়েছে ডিজেলের দামও। এই অবস্থায় মধ্যবিত্তের পকেটে আগুন।

অর্থনীতিবিদদের আশঙ্কা, বিশ্ববাজারে যে ভাবে ক্রুড ওয়েলের দাম বাড়ছে তাতে ভারতে আগামীদিনে আরও প্রভাব পড়তে চলেছে। অর্থাৎ পেট্রল এবং ডিজেলের দাম আরও বাড়তে চলেছে।

ফলে ইতিমধ্যে পেট্রোপন্যকে জিএসটিতে দ্রুত আনার দাবি উঠছে।

 করোনা পরিস্থিতি সামাল দিতে সরকারের টাকা প্রয়োজন

করোনা পরিস্থিতি সামাল দিতে সরকারের টাকা প্রয়োজন

তবে এই ভাবে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়া নিয়ে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কর্নাটকের মন্ত্রী উমেশ বিশ্বনাথ কাট্টির দাবি, পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির কারণ নাকি করোনা ভাইরাস প্যান্ডামিক। তাঁর মতে, করোনা মোকাবিলা রীতিমত চ্যালেঞ্জের।

শুধু তাই নয়, অনেক খরচ সাপেক্ষ। ফলে সরকারের করোনা পরিস্থিতি সামাল দিতে সরকারের টাকা প্রয়োজন। সেই কারনে ফুয়েলের দাম বাড়ছে বলে দাবি কর্নাটকের মন্ত্রীর। তবে সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশাবাদী রাজ্যের ওই মন্ত্রীর। উল্লেখ্য, কর্নাটকের খাদ্য, civil supplies এবং consumer affairs সহ বনমন্ত্রী হিসাবে সে রাজ্যে দায়িত্ব সামলাছেন। তাঁর এহেন মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

কর কমানোর সিদ্ধান্ত

কর কমানোর সিদ্ধান্ত

তবে গত কয়েকদিন আগেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, জ্বালানির আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি নিয়ে ভাবছে সরকার। শুধু তাই নয়, পেট্রল-ডিজেলের দাম কমাতে কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে অবশ্যই কত টাকা কর কমানো হবে সেই সিদ্ধান্ত রাজ্যের অর্থনৈতিক অবস্থা বুঝেই নেওয়া হবে বলেও জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ। এই মুহুর্তে সে রাজ্যে পেট্রলের দাম ১১০ টাকা। এর মধ্যে রাজ্য এবং কেন্দ্রের করের টাকা যুক্ত রয়েছে। শুধু তাই নয়, রয়েছে ডিলারের টাকাও।

 জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য

উল্লেখ্য গত কয়েকদিন আগে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কিত মন্তব্য করে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়েছেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক (Petroleum and Natural Gas) মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি। তাঁর মতে, দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিতেই নাকি বাড়ছে পেট্রোল ডিজেলের দাম। দেশের মানুষের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি বলেন, তোমরা তো বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিচ্ছো। করোনা ভ্যাকসিনের জন্যে বিশাল এই খবচের জন্যে বিপুল টাকা কথা থেকে আসছে? ভ্যাকসিনের জন্যে তো কেউ কোনও টাকা দিচ্ছে না। একেবারে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই করের টাকা থেকেই ভ্যাকসিন বিনামূল্যে মানুষকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+