মোদীর ক্ষতির চেষ্টা করেছে কংগ্রেস! প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে পঞ্জাব সরকারকে তীব্র কটাক্ষ স্মৃতি ইরানির

প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) নিরাপত্তায় গাফিলতি নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন, ইতিহাস

প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) নিরাপত্তায় গাফিলতি নিয়ে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেত্রী স্মৃতি ইরানি (Smriti Irani)। এদিন তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি অভিযোগ করেন, ইতিহাসে এমন পরিস্থিতি আগে তৈরি হয়নি, যেখানে কোনও রাজ্য সরকার প্রধানমন্ত্রীর ক্ষতি করার চেষ্টা করেছে। প্রসঙ্গত, এদিন দুপুরে নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রীর পঞ্জাবের (Punjab) ফিরোজপুরের সফর বাতিল হয়।

 কংগ্রেস সরকারকে উত্তর দিতে হবে

কংগ্রেস সরকারকে উত্তর দিতে হবে

স্মৃতি ইরানি এদিন বলেছেন, পঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হয়েছে, যে ডিজিপি জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রীর অফিস এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিতে অক্ষম। কংগ্রেসকে এর জবাব দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। স্মৃতি ইরানি বলেছেন, দেশের ইতিহাসে আগে এমন কখনও হয়নি, যেখানে রাজ্য সরকার জেনেশুনে এমন পরিস্থিতি তৈরি করেছে, যেখানে প্রধানমন্ত্রীর ক্ষতি হতে পারে। তিনি বলেছেন, বিজেপি জানে কংগ্রেস মোদীকে ঘৃনা করে, কিন্তু আজ তারা দেশের প্রধানমন্ত্রীর ক্ষতি করার চেষ্টা করেছে।

 কীভাবে খবর ফাঁস, প্রশ্ন স্মৃতির

কীভাবে খবর ফাঁস, প্রশ্ন স্মৃতির

স্মৃতি ইরানি এদিন প্রশ্ন করেন কীভাবে প্রধানমন্ত্রী সফরের সময় ফাঁস হল। তিনি প্রধানমন্ত্রীর যাত্রা পথে বিক্ষোভের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, এত বেশি লোক সেখানে পৌঁছনো নিছক কাকতালীয় নয়, বিষয়টিকে যড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তিনি। স্মৃতি ইরানির প্রশ্ন এই ভুলের জন্য দায়ী কে। তিনি প্রশ্ন করেন, কেন পঞ্জাব পুলিশ নীরব দর্শক হয়ে রইল, কেন নিরাপত্তার কোনও প্রটোকল অনুসরণ করা হয়নি।

অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ

অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ

এদিকে এই পরিস্থিতিতে পঞ্জাব বিজেপির তরফে ঘটনাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয়েছে। পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, প্রধানমন্ত্রীর রুটের বিবরণ আন্দোলনকারীদের কাছে ফাঁস করা এবং তাদের রাস্ত অবরোধের অনুমতি দেওয়া একটি অপরাধনূলক ষড়যন্ত্র। বিষয়টিকে দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর আপস বলেও মন্তব্য করেছেন তিনি। এই ঘটনায় যেই দায়ী হোন না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি।

পঞ্জাবে মোদীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ

পঞ্জাবে মোদীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ

এদিন প্রধানমন্ত্রী মোদী ভাতিন্ডায় যান বিমানে। সেখান থেকে হেলিকপ্টারে হুসেনিওয়ালার জাতীয় শহিগ স্মৃতি সৌধে যাওয়ার পাশাপাশি একটি সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে ২ ঘন্টা সময় বাড়তি লাগার কথা। পঞ্জাব পুলিশের ডিজির নিরাপত্তার আশ্বাসের পরেই রওনা দেয় প্রধানমন্ত্রীর কনভয়। কিন্তু জাতীয় স্মৃতি সৌধ থেকে প্রায় ৩০ কিমি দূরে ফ্লাইওভারের ওপরে অবরোধের কারণে প্রধানমন্ত্রী কনভয় আটকে পড়ে। সেখানে প্রধানমন্ত্রী প্রায় ১৫ থেকে ২০ মিনিট আটকে ছিলেন। এরপরে প্রধানমন্ত্রী ভাতিন্ডায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময়েই প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়। বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+