মন্ত্রী ঝাঁটা হাতে সাফাই করছেন বাড়ির সামনের রাস্তা! মুহূর্তেই ভাইরাল হল সেই ছবি
মন্ত্রী ঝাঁটা হাতে সাফাই করছেন বাড়ির সামনের রাস্তা! মুহূর্তেই ভাইরাল হল সেই ছবি
স্বচ্ছ ভারত অভিযান তো বটেই, আরও অনেক কিছু বার্তা দিয়ে গেল এই ছবি। ঝাঁটা হাতে রাস্তায় নেমে পড়লেন মন্ত্রী স্বয়ং। সঙ্গে তাঁর স্ত্রী। করোনা আতঙ্কে যখন কাঁপছে বিশ্ব, সবাই যখন ঘরবন্দি, তখন ঘরের চারপাশকে স্বচ্ছ রাখতে মন্ত্রীই ঝাঁটা হাতে তুলে নিলেন। শুরু করে দিলেন সাফাই অভিযান।

সুন্দর পৃথিবী দেখা যাবে, যদি...
শুধু নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে হবে না। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশকেও। আর এই পরিস্থিতিতে যদি সবাই নিজের কাজ নিজে করে, তাহলে কোনও সমস্যাই থাকবে না। নিজের নিজের বাড়ির সমানেটা নিজেরাই পরিষ্কার রাখুন, তাহলেই সুন্দর পৃথিবী দেখা যাবে।

কাজের প্রতি নিষ্ঠাই আসল
ঝাঁটাহাতে মন্ত্রীর রাস্তা পরিষ্কারের ছবি এখন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি আবার একেবারে অনেক শিক্ষাও দিয়েছে। এই ছবি শিখিয়েছে, উচ্চ-নিচ, ধনী-দরিদ্রের ভেদাভেদ ঘুচিয়ে দিতে। এই ছবি শিখিয়েছে কোনও কাজই ছোট নয়। কাজের প্রতি নিষ্ঠাই আসল।
|
মন্ত্রী দিলেন মোক্ষম শিক্ষা
এই লকডাউনের বাজারে কর্নাটকের মন্ত্রী ও তাঁর স্ত্রী পাড়ার রাস্তা পরিষ্কার করে যে বার্তা দিলেন, তাকে একেবারেই স্বচ্ছ ভারত অভিযানের বিজ্ঞাপন ভাববেন না। সাফাইকর্মীর কাজ করে মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, নিজের বাড়ির সামনের নোংরা নিজেরাই পরিষ্কার করে ফেলুন, তাহলেও পৃথিবী সুন্দর হবে।

এই ছবি সমাজকে বড় বার্তা দেবে
কর্নাটকের শিক্ষামন্ত্রী তাঁর ও তাঁর স্ত্রীর এই ঝাঁটা দেওয়ার ছবি নিজেরা পোস্ট করেননি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বেঙ্গালুরু মহানগরের কমিশনার বিএইচ অনিলকুমার। তিনি এই ছবি পোস্ট করে লেখেন, মন্ত্রী মহোদয়ের এই ছবি সমাজকে বড় বার্তা দেবে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
তাঁর এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ছবি। নিমেষেই ভাইরাল হয়ে যায় ছবি। মন্ত্রী ও মন্ত্রী-জায়াকে ধন্যবাদের বন্যা বয়ে যায়। সকলের বার্তা হ্যাটস অউ টু ইউ। মন্ত্রী আরও অনেক প্রশংসাসূচক মন্তব্য করেছে্ন সোশ্যাল মিডিয়ায়।
ছবি সৌ: টুইটার












Click it and Unblock the Notifications