Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) লাটে মন্ত্রিত্ব, এখন ধরনা খেলায় মেতেছেন কেজরিওয়াল

নয়াদিল্লি, ২১ জানুয়ারি : আম আদমির মুখ্যমন্ত্রী এবার আম জনতাকে বিপাকে ফেলেই নিজের কর্তৃত্বের অধিকারের লড়াইয়ে নেমেছেন। দিল্লিকে প্রায় রুদ্ধ করে চলছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নৈরাজ্যবাদী ধরনা। কি না পুলিশকে মানতে হবে আপ সরকারের মর্জি মাফিক অর্ডার। আইনের বিপক্ষে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করতে হবে মন্ত্রীদের অযথা আবদার।

আর না মানলে? না মানলে ধরনার নামে দিল্লি অবরোধ। তাতেও যদি কাজ না হয়, তবে হুমকি। যেমনটা এদিন শোনা গেল দিল্লির শাসক দলের প্রধানের গলায়। জানিয়ে দিলেন 'দাবি মানা না হলে রাজধানীতে প্রজাতন্ত্র দিবস পালনে বাধা দেবেন খোদ মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা। এমনকী দিল্লির রাজপথ রুখে দাঁড়াবে লক্ষ লক্ষ সাধারণ মানুষ।' এত স্পর্ধা। নিজের আখের গোছাতে একি জনসাধারণকে ব্যবহার করা নয়?

এখানেও শেষ নয়। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী কী দিল্লি সরকারের সঙ্গে লড়াই করতে চাইছেন? আমরা স্বাধীনতার জন্য লড়ছি। যদি মুখ্যমন্ত্রী একজন দুর্নীতিগ্রস্ত স্টেশন হাউজ অফিসারকে সাসপেন্ডে করতে না পারে, তা হলে কী ধরণের প্রজাতন্ত্রদিবস আমরা পালন করব?

দাবি মানা না হলে রাজধানীতে প্রজাতন্ত্র দিবস পালনে বাধা দেবেন,হুমকি কেজরিওয়ালের

সত্যিই কী এ লড়াই মানুষের অধিকারের জন্য লড়াই নাকি আম জনতার স্বার্থের নামে নিজের কর্তৃত্ব ফলানোর লড়াই। মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশ তাঁর কথা শুনছে না আর তাতেই তো অহং-এ লেগেছে তাঁর। আর সেই অবাধ্য পুলিশকর্মীদের অপসারণের আর এক আবদারে দিল্লির জনজীবনকে বিপর্যস্ত করছেন আম আদমির মুখ্যমন্ত্রী।

এখন তো অবশ্য ধরনার ইস্যুও বদলে গিয়েছে। এখন মুখ্যমন্ত্রী বলছেন, দিল্লিতে ধর্ষণ ও অপরাধ ক্রমবর্ধমান অথচ পুলিশ নিরুত্তাপ। নিরুত্তর কেন্দ্রীয় সরকারও। তাই এই ধরনা। হয়তো কেজরিওয়াল নিজেও বুঝতে পেরেছেন যে ইস্যু নিয়ে ধরনার সূচনা করেছিলেন কেজরিওয়াল তা প্রাসঙ্গিক না বা গুরুত্ব কম। অথচ হঠাৎ করে পিছিয়ে যাওয়াটাও বোকামি হবে। তাই এখন পুলিশের উপর কোপ দিতে ধর্ষণকেই হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁর বোঝা উচিত তিনি বোকা সাজা থেকে বাঁচতে গিয়ে তিনি আদতে মুর্খামির পরিচয় দিচ্ছেন।

এই ধরনার জেরে গতকাল শহরজুড়ে যানচলাচল স্থবির হয়ে গিয়েছিল। বন্ধ করে দেওয়া হয়েছিল শহরের গুরুত্বপূর্ণ চারটি মেট্রো স্টেশন। ধরনার দ্বিতীয় দিনে আজকের চিত্রটাও ঠিক একইরকম। আর মাত্র কয়েক দিন বাকি প্রজাতন্ত্রদিবসের। এইসময় জঙ্গিহানার একটা সম্ভাবনা তো থাকেই। কিন্তু এই ধরনা ধরনা খেলার চোটে যে দিল্লির নিরাপত্তা ব্যবস্থাই লাটে উঠতে তা অরবিন্দবাবুকে বোঝায় কার সাধ্যি!

কর্তৃত্বের অধিকারের লড়াই

কর্তৃত্বের অধিকারের লড়াই

ধরনা মঞ্চেই রাত্রিযাপন কেজরিওয়ালের। সোমবার রাতে পিটিআই-এর তোলা ছবি।

কর্তৃত্বের অধিকারের লড়াই

কর্তৃত্বের অধিকারের লড়াই

ধরনায় যাওয়ার পথে রেলভবনের কাছে কেজরিওয়ালের কনভয় থামিয়েছিল পুলিশ। পিটিআই

কর্তৃত্বের অধিকারের লড়াই

কর্তৃত্বের অধিকারের লড়াই

কেরিওয়ালের ধরনার চোটে অবরুদ্ধ দিল্লি। পিটিআই-এর তোলা ছবি।

কর্তৃত্বের অধিকারের লড়াই

কর্তৃত্বের অধিকারের লড়াই

রেলভবনের কাছে ধরনায় অংশ নেওয়া আপ বিধায়কের রোষানলে পুলিশ।

কর্তৃত্বের অধিকারের লড়াই

কর্তৃত্বের অধিকারের লড়াই

ধরনামঞ্চে অরবিন্দ কেজরিওয়াল

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+