খনি কারবারী শেখর রেড্ডির বাড়ি থেকে উদ্ধার ১৭৭ কেজি সোনা, ১৩২ কোটি টাকা নগদ
এখনও পর্যন্ত হানা দিয়ে সবচেয়ে বড় পরিমাণে টাকা ও সোনা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। বুধবার একটি পাঁচতারা হোটেল থেকে ৮০ কেজি সোনা সহ মোট ১৭৭ কেজি সোনা, এবং ১৩২ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে।
চেন্নাই, ২২ ডিসেম্বর : এখনও পর্যন্ত হানা দিয়ে সবচেয়ে বড় পরিমাণে টাকা ও সোনা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। বুধবার একটি পাঁচতারা হোটেল থেকে ৮০ কেজি সোনা সহ মোট ১৭৭ কেজি সোনা, এবং ১৩২ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে।
খনি কারবারী শেখর রেড্ডির ভাড়া বাড়িতে হানা দেয় আয়কর আধিকারিকরা। ৩ ঘরের অ্যাপার্টমেন্ট রেড্ডির লোকের কড়া পাহাড়ায় ছিল । সেখান থেকে তিনটি কার্টুন বক্সে করে কোটি কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর।

এখনও পর্যন্ত রেড্ডির ১৪টি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। এই ফ্ল্যাট থেকে পাওয়া টাকার বান্ডিলের সঙ্গে রেড্ডির অন্য বাড়ি থেকে আগে পাওয়া নোটের বান্ডিলের হুবহু মিল পাওয়া গিয়েছে। এই বাড়ি থেকে ৪টি টাকা গোনার যন্ত্রও পাওয়া গিয়েছে।
এই ঘটনা শুধু আয়কর দফতরের হাতে নেই, সিবিআই-এ ওই মামলায় যুক্ত। শেখর রেড্ডি সহ তাঁর দুই সঙ্গীকে বুধবার গ্রেফতার করা হয়েছে।












Click it and Unblock the Notifications