Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গম সহ ছটি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়

গম সহ ছটি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভায়

কৃষকদের উৎপাদন ও আয় বাড়াতে মঙ্গলবার ছয়টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (CCEA) বৈঠকে নূন্যকম সহায়ক মূল্য নিয়ে আলোচনা করে। মৌসুমী বায়ুর অপর্যাপ্ত বৃষ্টি ও কোথাও অতিরিক্ত বৃষ্টির জেরে চলতি বছরের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ও কৃষকদের আয় বাড়াতে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

ছটি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি

ছটি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি

সরকার বর্তমানে ২৩টি ফসলের জন্য এমএসপি নির্ধারণ করে যা রবি এবং খরিফ উভয় মরসুমে চাষ করা হয়। অক্টোবরে, খরিফ (গ্রীষ্মকালীন) ফসল কাটার পরপরই, রবি (শীতকালীন) ফসল বপন করা হয়। দুটি প্রধান রবি শস্য হল গম ও সরষে। সরকার যে ছয়টি ফসলের নূন্যতম সহায়ক মূল্য বাড়িয়েছে, সেগুলোর মধ্যে রবি দুটো শষ্য রয়েছে। নূন্যতম সহায়ক মূল্য হল যে দামে সরকার কৃষকদের থেকে শষ্য কেনে।

গম ও সরিষার সহায়ক নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি

গম ও সরিষার সহায়ক নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি

CCEA শস্য বছর ২০২২-২৩ (জুলাই থেকে জুন)ছয়টি রবিশষ্যের জন্য নূন্যতম সহায়ক মূল্য বাড়িয়েছে। এই ছয়টি ফসলের মধ্যে যেমন গম রয়েছে তেমনি রয়েছে সরিষা, বার্লি, গম রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শষ্য বছর ২০২১-২২ য়ে কুইন্টাল প্রতি গমের দাম ছিল ২০১৫ টাকা। সহায়ক মূল্য কুইন্টাল প্রতি গমের ক্ষেত্রে ১১০ টাকা বাড়িয়েছে। অন্যদিকে শষ্য বছরে সরিষার কুইন্টাল প্রতি সহায়ক মূল্য ৪০০ টাকা বাড়িয়ে ৫,৪৫০ টাকা করা হয়েছে।

মজুদ শষ্যের পরিমাণ সর্বনিম্ন

মজুদ শষ্যের পরিমাণ সর্বনিম্ন

চলতি বছর মৌসুমি বায়ুর প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাতের জেরে ভারতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারতে মজুদ শষ্যের পরিমাণ কমতে শুরু করেছে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তথ্য অনুসারে গত পাঁচ বছরে ধান ও গম মজুদের পরিমাণ সর্বনিম্ন। তথ্যে জানানো হয়েছে, শীতকালে বপন করা গম ও গ্রীষ্মকালে বপন করা ধানের মজুদের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। সেক্ষেত্রে দেশের অভ্যন্তরে চালের চাহিদা মেটানো সম্ভব হবে। কিন্তু দেশের অভ্যন্তরে গমের চাহিদা মিটবে কি না, সেই বিষয়ে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সন্দেহ প্রকাশ করেছে। যার জেরে খাদ্যপণ্যগুলোর দাম গত ২২ মাসে সর্বোচ্চ হয়েছে বলে জানা গিয়েছে।

দেশে বাড়ছে গমের চাহিদা

দেশে বাড়ছে গমের চাহিদা

ভারত মে মাসেই গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। গত মাসে কেন্দ্র সরকার ভাঙা চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্বে সব থেকে বেশি চাল রফতানিকারক দেশ হল ভারত। এফসিআইয়ের তরফে জানানো হয়েছে, গমের মজুদের কারণ হল ইউক্রেনে যুদ্ধ। ইউক্রেনে যুদ্ধের জেরে বিশ্ব বাজারে গমের চাহিদা বেড়ে যায়। কৃষকরা বেসরকারি ব্যবসায়ীদের গম বিক্রি করে। ব্যবসায়ীরা উচ্চ দামে তা বিদেশে রফতানি করে। প্রাথমিকভাবে এই কারণেই গমের মজুদের পরিমাণ এতটা কমে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+