২০ জানুয়ারি উত্তরকন্যার উদ্বোধন করবেন অগ্নিকন্যা

ক্ষমতায় এসে ক্ষমতা বিকেন্দ্রীকরণের ওপর জোর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের মানুষকে যাতে কলকাতায় ছুটে আসতে না হয়, সেই জন্য শিলিগুড়িতে ছোটো সচিবালয়ের পরিকল্পনা বাস্তবায়িত করার কথা বলেন। শেষ পর্যন্ত তা ফলপ্রসূ হতে চলেছে। প্রসঙ্গত, এই ছোটো সচিবালয়টির নাম দেওয়া হয়েছে 'উত্তরকন্যা'। মুখ্যমন্ত্রী নিজে নামটি বেছে নিয়েছেন।
সোমবার সচিবালয় ভবনটি পরিদর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। ঘুরে দেখে প্রয়োজনীয় কিছু নির্দেশ দেন। গত নভেম্বরে কাজ শুরু হয়েছিল ভবনটির। এক লক্ষ চল্লিশ হাজার বর্গফুটের ভবনে থাকবে অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থাও।












Click it and Unblock the Notifications