১ লিটার দুধে ১ বালতি জল! এতেই হচ্ছে এই স্কুলের ৮৫ জন পড়ুয়ার 'মিড ডে মিল'
এক বালতি জল মিশিয়ে দেওয়া হল এক লিটার দুধে। আর সেই জল মেশানো দুধই দেওয়া হল ৮৫ জন শিশুকে। এই খাবার সরকারি মিড মে মিল-এর তহবিল থেকে দেওয়া হয়েছে। এমন ঘটনা যোগীরাজ্য উত্তর প্রদেশের সোনভদ্রের চোপান গ্রাামের। কিছুটা হলেও ঘটনা উস্কে দেন কয়েকমাস আগে এরাজ্যের হুগলির স্কুলে নুন-ভাত দেওয়ার ঘটনা।

দুধ-ভাতে 'মিড ডে মিল'
এই ঘটনা উত্তরপ্রদেশের সরকারি প্রাইমারি স্কুলের। সেখানে, ৮৫ জন পড়ুয়ার জন্য বরাদ্দ ছিল দুধ আর ভাত। সেই জন্য দুধের মধ্যে জল মিশিয়ে তাকে পাতলা করে ভাতের সঙ্গে ৮৫ জনকে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে স্কুল ইন চার্ড কী বলছেন?
এমন ঘটনার জেরে প্রশ্ন করা হয় স্কুলের ইনচার্জকে। সেখানে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'আমার তত্ত্বাবধানে ১৭১ জন পড়ুয়া রয়েছে ওই স্কুলে। সেদিন ৮৫ জন উপস্থিত ছিল। দুটি স্কুলকে আমায় দেখতে হয়। এবার স্কুলের মধ্যে দুধে জল মেশানো হচ্ছে কি না তা , দেখা আমার পক্ষে সম্ভব নয়।' তাঁর দাবি এটি রাঁধুনীর কাণ্ড।
|
তদন্তের নির্দেশ
ঘটনার পর ব্লক শিক্ষা দফতরের অফিসারের তরফে এই বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি বিষয়টি নিয়ে নজরদারি চালাবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications