ভেজাল দুধ বিক্রিতে হোক যাবজ্জীবন সাজা, বলল সুপ্রিম কোর্ট

শিশু, রোগী, বৃদ্ধদের আবশ্যিক খাবার হল দুধ। কিন্তু, এ দেশে দুধে ভেজাল একটি সাধারণ সমস্যা। নোংরা জল তো ছাড়, দুধে ইউরিয়া, স্যাকারিন, কাপড়কাচা সোডা পর্যন্ত মেশানো হয়। ঠিক এই তথ্যই আদালতে উল্লেখ করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। তারা তাদের সংগৃহীত নমুনার কথাও বলেছে বিচারপতিদের। শীর্ষ আদালতের বক্তব্য, বর্তমানে এর সাজা মাত্র ছ'মাস সশ্রম কারাবাস, যা একদম যথেষ্ট নয়। তাই আইন সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা উচিত। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তরপ্রদেশে দুধে ভেজালের ক্ষেত্রে এখন যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এই ধরনের কড়া আইন সব রাজ্যে বলবৎ হোক, চায় সর্বোচ্চ আদালত। রাজ্যগুলিকে এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছে আদালত।












Click it and Unblock the Notifications